এ যেন জুন মাসে ‘এপ্রিল ফুল’। সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতা নিয়ে ভুয়ো বিজ্ঞপ্তি। ফেসবুক থেকে মুহূর্তে ছড়িয়ে পড়ল হোয়াটসঅ্যাপেও। সরকারি কর্মচারী মহলে ছড়াল খুশির আমেজ। কিন্তু মহার্ঘভাতা বৃদ্ধি সংক্রান্ত এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়ো। ভুয়ো বিজ্ঞপ্তিতে লেখা ছিল, আগামী মাস থেকে ২২ শতাংশ হারে মহার্ঘ্যভাতা পাবেন সরকারি কর্মচারীরা। মুখ্যসচিবের প্যাডে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু পরে জানা যায়, এটি ভুয়ো। এরপর বিকেলের দিকে আরও একটি বিজ্ঞপ্তি বিভিন্ন আধিকারিকদের গ্রুপে আসে। সেই বিজ্ঞপ্তিতে মুখ্যসচিব জানিয়েছেন, তাঁর নাম ব্যবহার করে মহার্ঘভাতা বা ডিএ বৃদ্ধির ভুয়ো নির্দেশিকা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
রসিকতার সুরে তিনি লেখেন, এসব নির্দেশিকা তৈরি করা ব্যক্তিদের সৃজনশীলতার প্রশংসা করলেও এত বড় হারে ডিএ বৃদ্ধি করার মতো “অলৌকিক ক্ষমতা” তাঁর নেই। তাই মুখ্যসচিবের নাম ও স্বাক্ষরযুক্ত এই ধরনের ভুয়ো বিজ্ঞপ্তিকে সত্য বলে বিশ্বাস না করার অনুরোধ করা হয়েছে। ডিএ সংক্রান্ত কোনও সরকারি ঘোষণা থাকলে তা ২২ জুন ২০২৬-এর রাজ্য বাজেট পেশের সময় বা পরে সরকারিভাবে জানানো হবে।
ওই বিজ্ঞপ্তিতে সেখানে আরও লেখা, যতদিন না রাজ্য বাজেটে কিছু ঘোষণা হয়, ততদিন পর্যন্ত তাঁর নাম ও স্বাক্ষরের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সকলের সহযোগিতা কাম্য। এই নির্দেশিকার অনুলিপি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন দপ্তরের প্রধান, রাজ্যপালের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা শাসক-সহ সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। তবে এটিও মুখ্যসচিবের দপ্তর থেকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ পেয়েছে কি না, সে বিষয়টিও নবান্নের তরফে নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আচরণে যেন বদল না আসে’, নতুন ভবনের উদ্বোধনে স্বয়ংসেবকদের সতর্কবার্তা আরএসএসের
-
লাল সন্ত্রাস ছেড়ে মূল স্রোতে মাও দম্পতি! বৌমার হাতের রান্না খাওয়ার অপেক্ষায় শাশুড়ি
-
বাবা-মা হলেন রাজা-পিয়ান, পুজোর আগেই তারকাদম্পতির সংসারে সুখবর
-
টাকার ছড়াছড়ি! এক দলেই খরচ ১০৬ কোটি, আরও বড় হচ্ছে দেশের এই ফ্রাঞ্চাইজি লিগ
-
ক্যানসারজয়ী দত্তককন্যার প্রথম সিনেমা, ‘নিজের লড়াই ভুলে যেও না মা’, আবেগঘন বিবেক ওবেরয়