সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ড্রেজার পরিষ্কার করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের এক কর্মী৷ ওই কর্মীর নাম মহম্মদ আকবর আলি৷ ডুবুরি নামিয়ে ওই কর্মীর দেহের খোঁজ চালানো হচ্ছে৷ তবে এই ঘটনার পর থেকেই নিরাপত্তার দাবিতে বন্দরের গেটে বিক্ষোভ দেখান অন্যান্য কর্মীরা৷ তাঁদের দাবি, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বন্দর কর্তৃপক্ষকে৷ নাহলে কাজ বন্ধ থাকবে৷
[কলকাতা-কুনমিং বিমান পরিষেবা সীমিত হওয়ায় বাণিজ্যে প্রভাব, চিন্তিত চিন ]
জানা গিয়েছে, কয়েকদিন আগে বিচালি ঘাটের কাছে একটি ড্রেজার গঙ্গায় ডুবে যায়৷ শনিবার সেটিকে তুলে পরিষ্কার করার কাজ করছিলেন বন্দরের বেশ কয়েকজন কর্মী৷ ড্রেজারটি দড়ি দিয়ে অন্য জাহাজের সঙ্গে বাঁধা ছিল৷ কিন্তু হঠাৎ সেটি জলের আরও গভীরে চলে যায়৷ এরপর অন্যান্য কর্মীরা জল থেকে উঠে আসতে পারলেও, ডুবে যান মহম্মদ আকবর আলি৷ শনিবার থেকেই ডুবুরি নামিয়ে তাঁর দেহের খোঁজ চালাচ্ছে বন্দর কর্তৃপক্ষ৷ কিন্তু রবিবার সকাল পর্যন্ত কোনও খোঁজ মেলেনি বলে সূত্রের খবর৷ জানা গিয়েছে, শনিবার গঙ্গায় জোয়ার চলে আসায় এবং হঠাৎ জল বেড়ে যাওয়ায় উদ্ধার কাজে বাধাপ্রাপ্ত হন কর্মীরা৷
[নজরে দিল্লি, বাংলার পাশাপাশি অন্য ভাষাতেও প্রকাশ হবে তৃণমূলের ইস্তেহার]
এরপর রবিবার সকাল থেকেও ফের ডুবুরি নামিয়ে ওই কর্মীর দেহ উদ্ধারের চেষ্টা চলছে৷ কিন্তু ইতিমধ্যে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন বন্দরের অন্যান্য কর্মীদের একাংশ৷ তাঁদের দাবি, শনিবার যে ঘটনা ঘটেছে, পরবর্তীকালে সেটা আবারও ঘটতে পারে৷ সেক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষকে তাঁদের নিরপত্তা নিশ্চিত করতে হবে৷ যা এতদিন হয়ে করা হয়নি৷ নাহলে তাঁদের পক্ষে কাজ করা অসম্ভব হয়ে উঠবে৷
সর্বশেষ খবর
-
‘হঠাৎ বিকট শব্দ’, হুড়মুড়িয়ে ভাঙল জানলার কাচ! এবার প্রিমিয়াম রাজধানী এক্সপ্রেসও ইটবৃষ্টি
-
ঘর মোছার জলে দিন…, পুজোর আগেই বাড়ি থেকে দূর হবে নেগেটিভ এনার্জি
-
শহর ছেয়েছে হোর্ডিংয়ে, সাম্বার ছন্দে পা মেলাতে তৈরি কলকাতা, কী কী থাকছে ভিনিদের প্লেটে
-
অভ্যাসমতো সেঞ্চুরি কোহলির! শতরান গিলেরও, ক্যারিবিয়ানদের উড়িয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার
-
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়ি ভাঙচুর, ঘেরাও-বিক্ষোভ বিজেপির! ‘জঙ্গলরাজ’, মন্তব্য কং বিধায়কের