Garfa

খুন নাকি আত্মহত্যা? গড়ফায় মহিলার দেহ উদ্ধারে পুলিশের নজরে লিভ ইন পার্টনার

মহিলার লিভ ইন পার্টনারের মোবাইল সুইচড অফ থাকায় ঘনাচ্ছে সন্দেহ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০২৪, ১৮:২৫

options
link
খুন নাকি আত্মহত্যা? গড়ফায় মহিলার দেহ উদ্ধারে পুলিশের নজরে লিভ ইন পার্টনার
প্রতীকী ছবি

অর্ণব আইচ: গড়ফায় মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। খুন করা হয়েছে মহিলাকে নাকি আত্মঘাতী হয়েছেন, ধন্দে তদন্তকারীরাও। পুলিশের নজরে ওই মহিলার লিভ ইন পার্টনার। যদিও এই ঘটনার পর থেকে তাঁর মোবাইল সুইচড অফ। কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না তাঁর।

Advertisement

নিহত মঞ্জু দে ওরফে নওশাদ বেগম। আয়ার কাজ করতেন। মাসদুয়েক আগে গড়ফার পূর্বাচলে একটি ভাড়াবাড়িতে থাকতে শুরু করেন তিনি। জানা গিয়েছে, সম্প্রতি বাপ্পা দে নামে এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়াবাড়িতে থাকছিলেন মহিলা। তবে ইদানীং সম্পর্ক উষ্ণতা হারায়। প্রতিবেশীদের দাবি, তাঁদের দুজনের মধ্যে অশান্তি যেন লেগেই থাকত। বাপ্পা ভাড়াবাড়িতে আসাও প্রায় বন্ধ করে দিয়েছিলেন। তবে মঙ্গলবার বাপ্পা ওই ভাড়াবাড়িতে আসেন। এর পর বুধবার সকালে আর ঘরের দরজা খুলতে দেখা যায়নি মঞ্জুকে। সন্দেহ হয় স্থানীয়দের। এর পর জানলার ফাঁক দিয়ে তাঁরা মঞ্জুর দেহ দেখতে পান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: টি-টোয়েন্টিতে সূর্যই সেরা, টানা দ্বিতীয়বার আইসিসির বর্ষসেরা ভারতের তারকা]

খবর দেওয়া হয় পুলিশকে। তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করে। দেহ উদ্ধারের সময় গলায় আঘাতের চিহ্ন দেখতে পান তদন্তকারীরা। এছাড়া ওই মহিলার ঘরের বিছানার উপর থেকে একটি চেয়ার, ঘুমের ওষুধের স্ট্রিপ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মহত্যা করেছেন ওই মহিলা। তবে এই ঘটনার পর থেকে বাপ্পার মোবাইল নম্বর সুইচড অফ। তাই খুনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। খুন করে হয়তো সে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে বলেও মনে করছেন তদন্তকারীরা। আপাতত ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার অপেক্ষায় পুলিশ। মঞ্জুর প্রতিবেশীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।

Advertisement

[আরও পড়ুন: অশুচি মিলনে বাড়ছে জরায়ুমুখের ক্যানসার? কীভাবে হবে রক্ষা? জানালেন বিশেষজ্ঞ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.