অর্ণব আইচ: ঠিক যেন বলিউড অ্যাকশন সিনেমা! থানা থেকে পালানোর চেষ্টা অভিযুক্তের। যদিও শেষরক্ষা হয়নি। এক পুলিশকর্মীর উপস্থিত বুদ্ধিতেই শেষমেশ শ্রীঘরে ঠাঁই যুবকের। শনিবার সকালে খাস কলকাতার জোড়াবাগান থানার এই ঘটনায় জোর শোরগোল।
ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, জোড়াবাগান থানার পুলিশ শুক্রবার রাজু পাসোয়ান নামে এক যুবককে আটক করে। পুলিশের দাবি, সেই সময় তার কাছ থেকে ছুরি এবং আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল। থানাতেই বসিয়ে রাখা হয় তাকে। শনিবার সকালে তাকে গ্রেপ্তার করে আদালতে তোলার পরিকল্পনা ছিল পুলিশের। আচমকাই দেখা যায়, ওই যুবক পালানোর চেষ্টা করছে। তাতে বাধা দেন এক এএসআই।
[আরও পড়ুন: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শামিল ওপার বাংলা, চট্টগ্রামে ‘রাত দখল’ মহিলাদের]
উপস্থিত বুদ্ধির জোরে যুবককে পাকড়াও করেন পুলিশকর্মী। ল্যাং মেরে তিনি অভিযুক্ত যুবককে ফেলে দেন। এর পর ওই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ওই যুবকের কাছে কীভাবে আগ্নেয়াস্ত্র এল, তা খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: ‘দয়া করে বলবেন না…’, ফের সিজিওতে ঢোকার মুখে কী বললেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ?]
সর্বশেষ খবর
-
অবৈধ সম্পর্ক, তরুণীকে খুনের হুমকি! খান স্যরের বিরুদ্ধে এফআইআর পাটনায়
-
আগের রাতের এই ৬ খাবার পরদিন গরম করে খান? পেটের সর্বনাশ হল বলে!
-
খাবার টেবিলে সঙ্গীর অভাব? একসঙ্গে খাওয়াতেও লুকিয়ে সুস্বাস্থ্যের চাবিকাঠি, একায় বিপদ কোথায়?
-
নেপালে ধেয়ে আসছে মৃত্যুবান! ৫ মাস আগেই সতর্ক করেছিল জোড়া রিপোর্ট, তবু কেন উপেক্ষা?
-
প্রকৃতিই তো প্রাণ! গাছে রাখি বেঁধে নজির গড়ল উলুবেড়িয়ার খুদে পড়ুয়ারা