Abhishek Banerjee

‘কলকাতার বাইরে, হাই কোর্টে মামলাও করেছি’, সিআইডি হাজিরা এড়িয়ে ফের সময় চাইলেন অভিষেক

সই জাল কাণ্ডে এই নিয়ে তৃতীয়বার হাজিরা এড়ালেন অভিষেক।

Advertisement
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ১৮:২৮

options
link
‘কলকাতার বাইরে, হাই কোর্টে মামলাও করেছি’, সিআইডি হাজিরা এড়িয়ে ফের সময় চাইলেন অভিষেক
সিআইডি হাজিরা এড়িয়ে ফের সময় চাইলেন অভিষেক

সই জাল কাণ্ডে তৃতীয়বারও সিআইডি তলবে সাড়া দিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত ছিল ডেডলাইন। সূত্রের খবর, এদিন সিআইডিকে চিঠি পাঠিয়ে অভিষেক জানিয়েছেন, তিনি কলকাতার বাইরে। তাই এই মুহূর্তে হাজিরা দিতে পারছেন না তিনি। সেই চিঠিতে অভিষেক অতিরিক্ত সময় চেয়েছেন বলেই খবর। তিনি যে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সেকথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। 

Advertisement

সই কাণ্ডের সূত্রপাত ভোটের ফল ঘোষণার পর। গত ৬ মে বিধায়কদের নিয়ে কালীঘাটে তৃণমূলনেত্রী বৈঠক করেন। তাতে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay) নাম প্রস্তাব করা হয়। ওইদিন যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরা সকলে হাত তুলে শোভনদেবকে সমর্থন জানান। কিন্তু বিধানসভায় এই সংক্রান্ত যে প্রস্তাবনা জমা দিতে হয়, তা দেয়নি তৃণমূল। এরপর ১৩ ও ১৪ মে বিধানসভায় তৃণমূল বিধায়কদের শপথগ্রহণ হয়। শপথের পর নিয়ম মেনে সই করেন বিধায়করা। বিরোধী দল হিসেবে তৃণমূলের কাছ থেকে বিরোধী দলনেতার নাম নিয়ে প্রস্তাবপত্র চান বিধানসভার সচিব। তা জমা দিতে ১৯ মে ফের কালীঘাটে বৈঠক ডাকা হয় বিধায়কদের। ওইদিন কেউ ছিলেন, কেউ ছিলেন না। উপস্থিত সকলের সই নেওয়া হয় দলের তরফে। মিলিয়ে দেখা হয় ক’জন গরহাজির। পরে দলের প্রস্তাবিত বিরোধী দলনেতার নামে সমর্থন জানিয়ে ৭০ জনের সই করা একটি কাগজ জমা দেওয়া হয় বিধানসভায়। তৃণমূলের তরফে জানানো হয়, ওটাই বিরোধী দলনেতার প্রস্তাবনাপত্র। আর এখানেই গরমিল শুরু। দুই জায়গায় তৃণমূল বিধায়কদের সই না মেলায় সন্দেহ হয় সচিবের। জল গড়ায় থানায়। দায়ের করা হয় এফআইআর। তদন্তভার পেয়ে কাজ শুরু করে সিআইডি। একাধিক বিধায়ককে জেরা করা হয়।

Advertisement

এই সই জাল কাণ্ডে এই নিয়ে তিনবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করে সিআইডি। প্রতিবারই নানা অজুহাতে তা এড়িয়ে গিয়েছেন তৃণমূলের ‘সেনাপতি’। মঙ্গলবারও হাজিরা দিলেন না তিনি। এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন অভিষেক। সূত্রের খবর, চিঠিতে সেকথাই উল্লেখ করা হয়েছে। অভিষেক জানিয়েছেন, তিনি কলকাতায় নেই, তাই হাজিরা দিতে পারছেন না। তাঁর আরও সময় প্রয়োজন। পাশাপাশি বিষয়টা এই মুহূর্তে হাই কোর্টে বিচারাধীন সেই কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে।  

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.