Abhishek Banerjee

অভিষেকের কালীঘাটের বাড়িতে এবার ইডি, নয়া সমনে আরও বিপাকে ‘যুবরাজ’

বিধানসভায় স্বাক্ষর বিতর্কে ইতিমধ্যে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই মামলায় আগামী সোমবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিআইডি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৬, ১৮:২৬

options
link
অভিষেকের কালীঘাটের বাড়িতে এবার ইডি, নয়া সমনে আরও বিপাকে ‘যুবরাজ’
ফাইল ছবি।

বিধানসভায় স্বাক্ষর বিতর্কে ইতিমধ্যে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই মামলায় আগামী সোমবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিআইডি। এরমধ্যেই এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ‘দুয়ারে’ পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একেবারে সমন হাতে তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisement

এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ‘দুয়ারে’ পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একেবারে সমন হাতে তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

আজ, বুধবার বিকেলে হঠাৎ করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে যান ইডির দু’জন আধিকারিকরা। যদিও তাঁর আগে প্রথমে ‘শান্তিনিকেতনে’ যান তাঁরা। সেখানে ডায়মন্ড হারবারের সাংসদ নেই জানার পর কালীঘাটের বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তাৎপর্যপূর্ণভাবে সেই সময় ওই বাড়িতে ছিলেন না অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যোগ দিতে যান তিনি। ফলে দীর্ঘক্ষণ ‘যুবরাজে’র বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় তদন্তকারীদের। যদিও এরপর এক আধিকারিক ইডির ওই সমন গ্রহণ করেন বলে খবর। সূত্রের খবর, আগামী ১৫ জুন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) হাজিরা দিতে বলা হয়েছে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে বেশ কিছু তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে এসেছে বলেই খবর। সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই কারণেই তাঁকে নোটিস বলে ইডি সূত্রে জানা গিয়েছে। 

Advertisement

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে বেশ কিছু তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে এসেছে বলেই খবর। সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বলে রাখা প্রয়োজন, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসে। দুর্নীতি মামলায় বেশ কয়েকমাস আগে কালীঘাটের ‘কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, অভিষেক সংস্থা ‘লিলিপ্‌স এন্ড বাউন্ডসে’র অন্যতম ডিরেক্টর ছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র। সেই সূত্র ধরেই এর আগে এই মামলায় ‘লিপ্‌স এন্ড বাউন্ডসে’ তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু ইডি নয়, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই জেরার মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও বারবারই তিনি জানিয়েছেন, নিয়োগ দুর্নীতিতে তিনি কখনই যুক্ত নন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.