সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবছরের মতোই জন্মদিনের বিকেলে চেনা মেজাজে ধরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার চারটে নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বের হন তিনি। তাঁর জন্য অপেক্ষারত জনসমুদ্রে মিশে যান তৃণমূল সেনাপতি। কথা বললেন তাঁদের সঙ্গে।

প্রতিবছরই কলকাতার পাশাপাশি শহর-শহরতলি ও রাজ্যের বিভিন্ন জেলায় দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দলের ছাত্র-যুব ছাড়াও বিভিন্ন শাখা সংগঠন ‘প্রিয় অভিষেকদা’র জন্মদিন (Abhishek Banerjee Birthday) সেলিব্রেট করে। কোথাও বিশেষ পুজোর আয়োজন করা হয়। কোথাও কেক কাটা হয়। দূরদূরান্ত থেকে বহু অনুরাগী তাঁর সঙ্গে দেখা করতে কলকাতায় কালীঘাটের কার্যালয়ের বাইরে হাজির হন। এবছরও তার অন্যথা হয়নি। শুক্রবার বিকেলে কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে বাইরে কার্যত জনসমুদ্র। কেক, ফুল-সহ নানা উপহার হাতে নিয়ে অভিষেকের অপেক্ষায় ছিলেন তাঁরা। কারও হাতে ছিল অভিষেকের নাম লেখা ব্যানার।
বিকেল ৪ টে নাগাদ ধূসর শার্ট পরে অনুরাগীদের সঙ্গে দেখা করতে আসেন অভিষেক। হাত জোড় করে সকলকে ধন্যবাদ জানান তিনি। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের সঙ্গে করমর্দন করতেও দেখা যায় তাঁকে। দেন অটোগ্রাফও। এদিন কেক কাটার আয়োজন করা হয়েছিল কর্মী-সমর্থকদের তরফে। তৃণমূলের পেজ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে অভিষেককে। শেয়ার করা হয়েছে জন্মদিনের বিকেলে জনসংযোগের ছবি।
সর্বশেষ খবর
-
গোলের বন্যায় অনন্য নজির, বিশ্বকাপ শেষে চারটি বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুকে হালান্ড
-
ইমরান হাশমির দাপুটে প্রত্যাবর্তন, মানবপাচার, মাফিয়া দৌড়াত্ম্যে কেমন হল ‘আওয়ারাপন ২’?
-
বিশ্বের সেরা ১০০ সি-ফুডে চিংড়ির মালাইকারি, রয়েছে আরও এক ভারতীয় পদ, বানান বাড়িতেই
-
জাতীয় পতাকায় ১৭ বার বদল, স্বাধীনতা দিবসের আগে জেনে নিন সেই ইতিহাস
-
‘নির্মল ঘোষ হলে মমতা কেন নয়?’ অভয়া কাণ্ডের গ্রেপ্তারি প্রসঙ্গে বিস্ফোরক অগ্নিমিত্রা