অর্ণব আইচ: ভিজে রাস্তায় স্কুটার চালাতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের। লেক গার্ডেন্স ফ্লাইওভারের কাছে গতির নেশায় দুর্ঘটনার পর ফের একই ধরনের ঘটনা ঘটল এজেসি বোস রোডেও।
[ সাতসকালে দেশপ্রিয় পার্কে দুর্ঘটনা, বেপরোয়া বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ]
জানা যাচ্ছে, স্কুটারেই বেরিয়েছিলেন তিন যুবক। তাঁদের কারওরই হেলমেট ছিল না। একবালপুরে দিক থেকে মৌলালির দিকে যাচ্ছিলেন তাঁরা। প্রবল বর্ষণের জেরে এজেসি বোস ফ্লাইওভারের নিচের রাস্তাও বেশ ভিজে ছিল। স্কুটারটির গতিও যথেষ্ট বেশি ছিল বলেই জানা যাচ্ছে। বেপরোয়া গতির কারণে একটা সময় ভিজে রাস্তায় সেটির চাকা স্কিড করে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে চাল ধাক্কা দেয় ডিভাইডারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই আরোহীর। তাদের একজনের বয়স ১৮ বছর। অন্যজনের কুড়ি। গতির নেশাই দুই যুবকের প্রাণ কাড়ল বলে মনে করা হচ্ছে। ভিজে রাস্তায় হেলমেট না নিয়ে গতিতে স্কুটার চালানোর মতো বেপরোয়া কাজের জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। তবে অন্য কোনও বাইক বা স্কুটারের সঙ্গে সেটি রেসিং করছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
[ প্রাথমিক নিয়োগের চক্র ফাঁস, সিআইডির জালে পাণ্ডা ]
দিনকয় আগেই লেক গার্ডেন্স ফ্লাইওভারের কাছে গতির নেশা প্রাণ কাড়ে এক যুবকের। রাতের শহরে রেসিং নিষিদ্ধ হয়েছে। পুলিশের নজর এড়াতে তাই সকালের সময়কে বেছে নিয়েছে রেসাররা। ছুটির দিনে ট্রাফিক কম থাকে। তারই সুযোগে নিয়ে রেসিংয়ে বেরিয়েছিল এক যুবক। ফ্লাইওভারে ওঠার মুখেই বাইক নিয়ন্ত্রণ হারায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌরদীপ সিংহ নামে এক যুবকের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর এক বন্ধুও। এরই মধ্যে ফের বেপরোয়া গতি প্রাণ কাড়ল শহরে। নানা প্রচার-সতর্কতা এমনকী শাস্তির ভয়েও বেপরোয়া গতিতে লাগাম টানা যাচ্ছে না। তবে এবার এ ব্যাপারে একাধিক পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ।
সর্বশেষ খবর
-
গুঁড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানি যুদ্ধবিমান, বায়ুসেনা ছেড়ে নতুন চাকরিতে সেই অভিনন্দন বর্তমান
-
মেসির জন্য থমকে যাবে খেলা! লিওর জন্য বেনজির পদক্ষেপ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের
-
‘উত্তম কুমার কখনও অতীত হবেন না’, মহানায়কের জন্ম শতবর্ষে প্রসেনজিতের শ্রদ্ধাঞ্জলি
-
বারবার ঠিকানা বদলেও লাভ হল না! আর জি কর কাণ্ডে বেঙ্গালুরুতে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান
-
মহানায়কের জন্ম শতবর্ষে বর্ণাঢ্য আয়োজনে মুখ্যমন্ত্রী শুভেন্দু, রাজ্যজুড়ে ৪ দিনব্যাপী উত্তম-স্মরণ