সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে খাস কলকাতায় (Kolkata) দুর্ঘটনা। মেট্রোর পিলারে ধাক্কা মেরে উলটে গেল গাড়ি। গুরুতর জখম হয়েছেন মোট চারজন। রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাঁদের উদ্ধার করে ভরতি করেছে হাসপাতালে।
জানা গিয়েছে, শুক্রবার সকাল পৌনে ছ’টা নাগাদ চিংড়িঘাটা (Chingrighata) থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল গাড়িটি। চালক ছাড়াও তাতে আরও তিনজন ছিলেন। সেক্টর ফাইভে নিকো পার্ক সংলগ্ন এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর পিলারে ধাক্কা দিয়ে উলটে গাড়িটি।

[আরও পড়ুন: WB By-Election: শুধুমাত্র ভবানীপুরেই কেন উপনির্বাচন? কমিশনের হলফনামা চাইল হাই কোর্ট]
সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে কর্তব্যরত ট্রাফিক পুলিশরা উদ্ধার কাজে হাত লাগান। আহত মোট পাঁচজনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। তবে কীভাবে এই দুর্ঘটনা, তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। খতিয়ে দেখা হবে রাস্তার সিসিটিভি ফুটেজও।
উল্লেখ্য, সেক্টর ফাইভ অত্যন্ত ব্যস্ত এলাকা। দিনভর বাস-গাড়ির ভিড় লেগেই থাকে। ভোর বেলায় রাস্তায় গাড়ি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই মনে করছেন পুলিশ কর্মীরা।
[আরও পড়ুন: মৃত দলীয় নেতার দেহ নিয়ে মিছিল, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশ-BJP সংঘর্ষ, অশান্ত কালীঘাট]
সর্বশেষ খবর
-
কঠিন লড়াই ব্রাজিল-পর্তুগালের, চ্যালেঞ্জের মুখে আর কোন দেশ? দেখুন রাউন্ড অফ ৩২-এর পূর্ণ সূচি
-
প্রশ্ন ফাঁসের জেরে স্থগিত মহারাষ্ট্র টেট! ‘তোলাবাজিতে পরিণত শিক্ষাব্যবস্থা’, বিজেপিকে তোপ রাহুলের
-
দক্ষিণের ৬ জেলায় কমলা সতর্কতা, উত্তরে লাল! নামতে পারে ধসও, আশঙ্কা হাওয়া অফিসের
-
মধ্যরাতে পার্ক সার্কাস স্টেশনে বুলডোজার অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট
-
নিজের মন্ত্রক থেকেই কোটি টাকার ভরতুকি নিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী, ‘দুর্নীতির নতুন পথ’, বলছে বিরোধীরা