সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুটি বাসের রেষারেষিতে দুর্ঘটনা ঘটল দমদম পার্কে৷ বরাতজোরে প্রাণে বাঁচলেন এক বাইক চালক৷ গুরুতর জখম এক অটোচালক৷ একটি বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এদিকে, এক্সাইড মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারল একটি গাড়ি৷ দুর্ঘটনা আহত ২ জন৷
[খাস কলকাতায় উদ্ধার ১০ লক্ষ টাকার জাল নোট, গ্রেপ্তার চক্রের ২ পাণ্ডা]
অফিস টাইমে রাস্তায় বাসের অপেক্ষায় ছিলেন বহু যাত্রী৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে যাত্রী তোলার জন্য রীতিমতো রেষারেষি করছিল দুটি বেসরকারি বাস৷ দুটি বাসই উল্টোডাঙা-এয়ারপোর্ট রুটের৷ দমদম পার্কের কাছে একটি বাসের সামনে চলে আসে একটি বাইক৷ বাইকের ঠিক সামনেই ছিল একটি অটো৷ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইক ও পরে অটোকে ধাক্কা মারে বাসটি৷ বাসের চাকায় বাইক পিষ্ট হয়ে গেলেও, বরাতজোরে রক্ষা পান চালক৷ তবে দুর্ঘটনায় গুরুতর আহত অটোর চালক৷ বুকে আঘাত লেগেছে তাঁর৷ একটি বাসের চালক ও খালাসিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বাসটিকেও আটক করা হয়েছে৷ তবে অপর বাসটির নাগাল পাওয়া যায়নি৷
মঙ্গলবার সকালে দুর্ঘটনা ঘটেছে দক্ষিণ কলকাতার ব্যস্ত এলাকা এক্সাইড মোড়েও৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হাজরার দিকে থেকে এক্সাইড মোড়ে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে একটি গাড়ি৷ আহত হন দু’জন৷ গাড়ির চালকের দাবি, জিপিএস-এ বারবার ভুল পথ নির্দেশ দেখানো হচ্ছিল৷ তাতেই বিভ্রান্ত হয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারান তিনি৷
[ নাতিকে বাঁচাতে গিয়ে ক্যারাটে প্রশিক্ষকের ঘুসিতে মৃত্যু বৃদ্ধার]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে