সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল পশ্চিমবঙ্গ৷যখন শোনা গিয়েছিল, এভারেস্টের ‘ডেথ জোন’ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে চার বাঙালি পর্বতারোহীকেই৷ কিন্তু, সোমবার ফের মিলল দুঃসংবাদ৷ হিমালয়ের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিন বাঙালি পর্বতারোহী গৌতম ঘোষ, পরেশ নাথ ও সুভাষ পাল৷ চতুর্থ অভিযাত্রী সুনীতা হাজরার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷
রবিবার উদ্ধার করা হয় সুনীতা হাজরা, গৌতম ঘোষ, পরেশ নাথ ও সুভাষ পালকে৷ উদ্ধারকাজের পর ক্যাম্প ৪-এ রাখা হয়েছিল এভারেস্ট জয়ী পরেশ ও গৌতমকে৷ কিন্তু, সোমবার ক্যাম্প ২-এ নিয়ে আসার সময় ঘটে বিপত্তি৷ প্রায় বারো ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও খোঁজ মিলছে না দুই পর্বতারোহীর৷ প্রতিবন্ধকতাকে জয় করেই এভারেস্ট জয় করেছিলেন পরেশ৷
গত শুক্রবারই ধৌলাগিরি পর্বত শৃঙ্গ জয় করে ফেরার পথে অক্সিজেন ফুরিয়ে মর্মান্তিক মৃত্যু হয় রাজীব ভট্টাচার্য নামে এক বাঙালি পর্বতারোহীর৷ এই ২১ মে-তেই কাঞ্চনজঙঘা জয় করার পর তুষারধসে চাপা পড়ে মৃত্যু হয়েছিল ছন্দা গায়েনের৷ পর্বতারোহীদের সঙ্গে যখন বেসক্যাম্পের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন থেকেই উৎকন্ঠার পারদ চড়ছিল৷ দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছিল তুষারঝড়৷ অকেজো হয়ে গিয়েছিল স্যাট-ফোন বা জিপিএস৷ অবশেষে রবিবার ভোরে তিনজনের সন্ধান মেলে৷ উদ্ধার করা হয় সুভাষ পালকেও৷ এর মধ্যে সুনীতা ও সুভাষের শারীরিক অবস্থা কিছুটা উদ্বেগজনক বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া