বঙ্গে পালাবদল
Agnimitra Paul

বাড়ির সামনে আবর্জনা? ছবি তুলে পাঠালেই সাফ! কীভাবে? জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

পুরএলাকায় কী কাজ চলছে, নিজের দপ্তর থেকেই মনিটরিং করবেন রাজ্যের পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার পুরএলাকার স্বচ্ছতা বজায় রাখতে শুরু হতে চলেছে সরকারি 'স্বচ্ছতা অভিযান'।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৬:৫৪

options
link
বাড়ির সামনে আবর্জনা? ছবি তুলে পাঠালেই সাফ! কীভাবে? জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা
অগ্নিমিত্রা পাল।

ছাব্বিশের নির্বাচনে রাজ্যের ক্ষমতা বিজেপির হাতে থাকলেও পুরসভাগুলি এখনও তৃণমূলের দখলে। গতকাল পুরসভাগুলির যাবতীয় কর্মকাণ্ডে নজরদারি চালাতে ১২৮টি পুরসভা এলাকায় সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। পুরএলাকায় কী কাজ চলছে, নিজের দপ্তর থেকেই মনিটরিং করবেন রাজ্যের পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার পুরএলাকার স্বচ্ছতা বজায় রাখতে শুরু হতে চলেছে সরকারি ‘স্বচ্ছতা অভিযান’।

Advertisement

বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে অগ্নিমিত্রা বলেন, বাংলাকে আবর্জনা মুক্ত করতে ‘জিও-ট্যাগিং’ প্রযুক্তির সাহায্যে নেওয়া হবে। পুর মন্ত্রী জানিয়েছেন, “কলকাতা হোক বা আসানসোল ১৫ বছর ধরে আমরা দেখছি যত্রতত্র আবর্জনা পড়ে আছে। খুব শীঘ্রই একটি অ্যাপ চালু করা হচ্ছে। যেখানেই ময়লা পড়ে থাকতে দেখবেন, সেই ছবি তুলে অ্যাপের মাধ্যমে আপলোড করতে হবে অ্যাপে। ছবি পাঠানোর ২ ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে সেই আবর্জনা পরিষ্কার করা হবে।” সরকারের সাফাই অভিযান তো চলবেই পাশাপাশি সাধারণ মানুষকেও আবর্জনা ফেলার ক্ষেত্রে সচেতন থাকার বার্তাও দিয়েছেন মন্ত্রী। একইসঙ্গে নারী ও শিশুকল্যাণ সুরক্ষায় সরকারি হেল্পলাইন চালু করার কথাও জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, সরকারি দপ্তরে নারী নিরাপত্তার স্বার্থে ২৪ ঘণ্টার কল সেন্টার চালু থাকবে। শুধু তাই নয়, শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা বেআইনি পার্কিং রুখতেও যে বিজেপি সরকার বদ্ধপরিকর, তাও এদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর স্পষ্ট নির্দেশ, শুধুমাত্র অনুমোদিত জায়গাতেই পার্কিং করতে হবে। ভুয়ো বিল দেখিয়ে পার্কিং তোলা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস অগ্নিমিত্রা পলের।

Advertisement

নতুন সরকার গঠনের পর থেকেই প্রশাসনিক সিস্টেমের খোলনলচে বদলে ফেলতে তৎপরতা বেড়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গত ১৫ বছরের ‘দুর্নীতি’ সাফ করতে একের পর এক মাস্টারস্ট্রোক চলছে প্রায় প্রতিদিনই। এবার রাজ্যের আনাচে কানাচে পড়ে থাকা জঞ্জাল সাফ করতেও নতুন সরকারি উদ্যোগে সাধুবাদ রাজ্যবাসীর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.