Agnimitra Paul

অগ্নিমিত্রার স্বাধিকার ভঙ্গ নিয়ে ফের উত্তপ্ত বিধানসভা, ওয়াকআউট বিজেপির

‘মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে’, বিধানসভায় দাঁড়িয়ে বিস্ফোরক দাবি করেন অগ্নিমিত্রা পল। তার তীব্র প্রতিবাদ করেন ফিরহাদ হাকিম।

তরুণকান্তি দাস
তরুণকান্তি দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৩:১৯

options
link
অগ্নিমিত্রার স্বাধিকার ভঙ্গ নিয়ে ফের উত্তপ্ত বিধানসভা, ওয়াকআউট বিজেপির
অগ্নিমিত্রার স্বাধিকার ভঙ্গ নিয়ে ফের উত্তপ্ত বিধানসভা, ওয়াকআউট বিজেপির। নিজস্ব চিত্র

সংখ্যালঘুদের নিয়ে বিধায়ক অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) বিতর্কিত মন্তব্যকে ঘিরে আজও উত্তপ্ত রাজ্য বিধানসভা। তাঁর বিরুদ্ধে নিন্দাপ্রস্তাবের বিরোধিতায় শনিবার বিধানসভার অধিবেশনের শুরুতেই হই হট্টগোল শুরু করেন অন্যান্য বিজেপি বিধায়করা। পরে বিধানসভা থেকে ওয়াক আউট করে গেরুয়া শিবির।

Advertisement
BJP-MLA
অগ্নিমিত্রার স্বাধিকার ভঙ্গ নিয়ে ওয়াকআউট বিজেপির। নিজস্ব চিত্র

অগ্নিমিত্রার দাবি, “মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, কেন সেখান থেকে একজন ইঞ্জিনিয়ার পাশ করে বেরতে পারেন না? রাজ্য সরকার এদের আর্থিকভাবে মদত দিচ্ছে।”

অগ্নিমিত্রার মন্তব্যের বিরোধিতায় ইতিমধ্যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছেন তৃণমূল বিধায়করা। বিজেপি বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন স্পিকার। শনিবার সকালে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন। বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর দাবি, “আমাদের বিধায়ক তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিতে চেয়েছিলেন। স্পিকার তাঁকে বলতে বলেছিলেন। তিনি ব্যাখ্যাও দিয়েছিলেন। তারপরেও জোর করে শুধুমাত্র দু’জন সংখ্যালঘু বিধায়ক-মন্ত্রীর অনুরোধে তাঁদের তুষ্ট করতে বাধ্য হয়ে অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এনেছে। সংখ্যাধিক্যের কারণে ওঁরা এই প্রস্তাব পাশ করবে। তাই বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের তরফ থেকে তীব্র নিন্দা করছি। অধিবেশন বয়কট করছি।”

Advertisement

সুতরাং শুক্রবারের পর শনিবারও উত্তপ্ত বিধানসভা। শুক্রবার বিধানসভায় বাজেট সংক্রান্ত আলোচনা শুরু হতেই বিরোধী বিধায়কদের আচরণ নিয়ে পরিস্থিতি অশান্ত হয়ে উঠছিল। তারই মধ্যে বিস্ফোরক মন্তব্য করেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তাঁর দাবি, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, কেন সেখান থেকে একজন ইঞ্জিনিয়ার পাশ করে বেরতে পারেন না? অগ্নিমিত্রার আরও অভিযোগ, রাজ্য সরকার এদের আর্থিকভাবে মদত দিচ্ছে। এসব শোনার পর তীব্র প্রতিবাদ করেন ফিরহাদ হাকিম। তিনি পালটা বলেন, “সংখ্যালঘুদের আপনারা ঘৃণা করেন। সংখ্যালঘু মানেই অপরাধী নন। স্বাধীনতার যুদ্ধে কত মুসলমান প্রাণ দিয়েছেন। ভারতের স্বাধীনতার ইতিহাস পড়ুন, জানুন। আপনার বক্তব্য উইথড্র করুন। আবদুল কালাম ক্রিমিনাল? ছিঃ ছিঃ ছিঃ।” অগ্নিমিত্রার বিতর্কিত মন্তব্যের রেশ ধরেই পরপর দু’দিন উত্তপ্ত বিধানসভা। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.