দল-মত নির্বিশেষে দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে রাজ্য সরকার। দায়িত্ব পেয়েই আজ মঙ্গলবার বিকাশভবনে নিজের দপ্তরে এসে একথা জানিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবার থেকে এই নীতি মেনেই সরকার চলবে। অগ্নিমিত্রা আরও জানান, বাংলায় মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করাই তাঁর প্রথম কাজ হবে। দল-মত নির্বিশেষে মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। বিজেপির ঝান্ডা ধরলেও কোনও দোষী পার পাবে না। বর্তমান সরকারের আমলে দুপুর ৩টে হোক বা রাত ৩টে, মহিলারা নির্ভয়ে বাড়ি থেকে বেরতে পারবেন বলে আশ্বাস মন্ত্রীর।
এই বিষয়ে আরও খবর
সোমবার অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ-সহ মোট ৫ জন মন্ত্রীর দপ্তর বণ্টন হয়েছে। অগ্নিমিত্রা পল পেয়েছেন নারী ও শিশু কল্যাণ দপ্তর এবং পুর ও নগরোন্নয়ন বিষয়ক দপ্তরের দায়িত্ব। দায়িত্ব পাওয়ার পরের দিন অর্থাৎ মঙ্গলবারই বিকাশভবনে আসেন অগ্নিমিত্রা। সেখান থেকে তিনি বলেন, ৮ টার পর মহিলারা বাইরে বেরতে পারবে না, সেই দিন শেষ হয়ে গিয়েছে। এতদিন মহিলাদের নির্যাতনের ঘটনায় থানায় গেলেও এফআইআর নেওয়া হত না। কিন্তু বর্তমানে সেই সব চলবে না। মহিলাদের উপর নির্যাতনের ঘটনায়, জিরো এফআইআর করা হবে। এতদিন তৃণমূলের পতাকা হাতে থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হত না। কিন্তু বর্তমানে তা আর হবে না। দল-মত নির্বিশেষে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও অগ্নিমিত্রা অভয়া মামলা, কয়লা চুরি, বালি চুরির ফাইল নতুন করে খোলার হুঁশিয়ারি দেন। তিনি জানান, আইন মেনে সব কাজ করতে হবে। রাজ্যে পালাবদলের পরে নব্য বিজেপি সমর্থকদেরও হুঁশিয়ারি দেন তিনি। দলীয় পতাকার আড়ালে কোনও দুর্নীতি, সমাজবিরোধী কাজ করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন মন্ত্রী।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
প্রতীক কার! ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ ‘কালীঘাট তৃণমূলের’
-
গেরুয়া উত্তরীয় বনাম বোরখা, পোশাক নিয়ে বারাসত কলেজে সম্মুখ সমরে এবিভিপি-বজরং দল!
-
‘ভারতবিদ্বেষে’র হাওয়ায় প্রথম চিন সফর! কী বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক?
-
‘যে ইন্ডাস্ট্রিকে কোটি কোটি টাকার ব্যবসা দিয়েছে…’, রণবীরকে কোণঠাসা প্রসঙ্গে বিস্ফোরক সুনীল
-
‘গুন্ডাদমন বিলে’ লুটের সম্পত্তি বাজেয়াপ্তই সরকারের লক্ষ্য! কী রয়েছে খসড়ায়



