Agnimitra Pual

পুজোর আগেই পার্কিং অ্যাপ চালু! কলকাতায় ১৫ হাজার জোন চিহ্নিত, ক্যাব পার্কিং নিয়েও বড় ঘোষণা অগ্নিমিত্রার

কোনও রাস্তা বা পাড়ার মোড়ে দিনের পর দিন গাড়ি দাঁড় করিয়ে রাখার ক্ষেত্রেও বড় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ১৯:৪৬

options
link
পুজোর আগেই পার্কিং অ্যাপ চালু! কলকাতায় ১৫ হাজার জোন চিহ্নিত, ক্যাব পার্কিং নিয়েও বড় ঘোষণা অগ্নিমিত্রার
পুজোর আগেই পার্কিং অ্যাপ চালু!

কলকাতার রাস্তা যানজট মুক্ত রাখতে বেআইনি জবরদখল ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ে কড়া পদক্ষেপের পথে হেঁটেছে রাজ্য প্রশাসন। নির্দিষ্ট পার্কিং জোন ছাড়া গাড়ি পার্কিং করা যাবে না বলে আগেই ঘোষণা করেছেন পুরমন্ত্রী। সম্প্রতি পার্কিং সমস্যা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কলকাতা ও হাওড়ার পুলিশ কমিশনার এবং এডিজি ট্রাফিকের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকও করেন তিনি। এরপরই ট্রাফিক ব্যবস্থার পরিবর্তনের একাধিক ঘোষণা করেন অগ্নিমিত্রা পাল।

Advertisement

সূত্রের খবর, কেএমসি এলাকায় প্রায় ১৫ হাজার অনুমোদিত পার্কিং জোন চিহ্নিত করা হয়েছে। সেগুলিকে টেন্ডারের আওতায় আনা হচ্ছে। এমনকী পুজোর আগেই এই বিশেষ অ্যাপ লঞ্চ করার চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

এবার পার্কিংয়ের জটিলতা কাটাতে একটি বিশেষ অ্যাপ চালু হতে চলেছে। এই অ্যাপের মাধ্যমে চালকরা নিজেরাই দেখতে পাবেন, কোন এলাকায় কোন পার্কিং স্পটে গাড়ি রাখার জায়গা রয়েছে। শুধু তাই নয়, পার্কিংয়ের গোটা ব্যবস্থাই থাকবে অনলাইনে। সূত্রের খবর, কেএমসি এলাকায় প্রায় ১৫ হাজার অনুমোদিত পার্কিং জোন চিহ্নিত করা হয়েছে। সেগুলিকে টেন্ডারের আওতায় আনা হচ্ছে। এমনকী পুজোর আগেই এই বিশেষ অ্যাপ লঞ্চ করার চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুধু তাই নয়, রাস্তায় যত্রতত্র ক্যাব পার্ক করার ক্ষেত্রেও এবার চড়া জরিমানা ধার্য করা হবে। কোনও রাস্তা বা পাড়ার মোড়ে দিনের পর দিন গাড়ি দাঁড় করিয়ে রাখার ক্ষেত্রেও বড় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “নিজের জায়গা মনে করে যেখানে সেখানে গাড়ি রাখা যাবে না। পার্কিং স্পেসের জন্য চার্জ বাধ্যতামূলক করা হবে।” নাইট পার্কিংয়ের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম ও চার্জ চালু করা হচ্ছে। পাশাপাশি ফুটপাথে বাইক-গাড়ির পার্কিংয়ের বিরুদ্ধেও কড়া সতর্কবার্তা দেন মন্ত্রী।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.