ফোর্ট উইলিয়ামে বায়ুসেনা আধিকারিকের রহস্যমৃত্যু

তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০১৭, ১২:৫২

options
link
ফোর্ট উইলিয়ামে বায়ুসেনা আধিকারিকের রহস্যমৃত্যু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফোর্ট উইলিয়ামে এক বায়ুসেনা আধিকারিকের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। রবিবার ভোরে তাঁর আবাসন থেকে উইং কমান্ডার এস মূর্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছন ময়দান থানার পুলিশ ও হোমিসাইড শাখার সদস্যরা। নিজের কোয়ার্টারের বারান্দা থেকে পড়ে গিয়ে শনিবার গভীর রাতে মৃত্যু হয়েছে ওই বায়ুসেনা অফিসারের, অনুমান প্রাথমিক তদন্তে।

Advertisement

তবে আত্মহত্যা নয়, প্রাথমিক তদন্তে এটিকে দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। ময়দান থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। জানা গিয়েছে, মৃত বায়ুসেনা অফিসার মূর্তি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, পুলিশি তদন্তের পাশাপাশি এই ঘটনায় বায়ুসেনাও বিভাগীয় তদন্ত করবে। মৃতদেহের ময়নাতদন্ত হওয়ার পরেই খানিকটা রহস্যের উন্মোচন হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

[টলিপাড়ায় চমক! কেরিয়ারে এবার এই বড় ঘোষণা করলেন প্রসেনজিৎ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.