সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরের রাস্তায় মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন৷ এবার চলন্ত ট্যাক্সিতে নিগ্রহের শিকার হলেন এক বিমানসেবিকা৷ বুধবার সন্ধেবেলা বিমানবন্দরের কাছে কৈখালি এলাকায় ঘটে এই ঘটনা৷ সহযাত্রীর হাতে শ্লীলতাহানির শিকার হন ওই যুবতী৷ অভিযোগ, ট্যাক্সিচালকের উপস্থিতিতেই ঘটেছে এই ঘটনা৷ প্রতিবাদ করার বদলে উল্টে অভিযুক্তকে সাহায্য করেছে সে৷
[এরকম ভুল ভবিষ্যতে হবে না, ক্ষমা চেয়ে বলল এয়ারটেল]
জানা গিয়েছে, বুধবার সন্ধে ছ’টা নাগাদ কৈখালি থেকে বিমানবন্দরে যাওয়ার জন্য শাটল ট্যাক্সি ধরেন ওই যুবতী৷ অভিযোগ, ট্যাক্সিতে ওঠার পর থেকেই এক সহযাত্রী তাঁর সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করে৷ প্রতিবাদ করে ওঠেন মহিলা৷ ট্যাক্সিচালককে জানান নিজের অসুবিধার কথা৷ কিন্তু যুবতীর আবেদনে সে কান না দিয়ে ট্যাক্সিই চালাতে থাকে৷ শেষে বিমানবন্দরের কাছে এক নম্বর এলাকায় নেমে যান ওই বিমানসেবিকা৷ এয়ারপোর্টে পৌঁছে এনএসসিবিআই থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী৷ ট্যাক্সির নম্বর দেখে রেখেছিলেন তিনি৷ পুলিশকে তা জানিয়ে দেন৷
[অমর্ত্য সেনকে নিয়ে তথ্যচিত্রে সেন্সর বোর্ডের কোপ, প্রতিবাদে মমতা]
ট্যাক্সির নম্বরের সূত্র ধরে রাতেই ওই ট্যাক্সিচালককে গ্রেপ্তার করা হয়৷ ধৃতের নাম উদয় কুমার৷ পুলিশের জেরার মুখে শ্লীলতাহানির কথা স্বীকার করে নিয়েছে সে৷ তবে উদয় জানায়, অভিযুক্ত ব্যক্তিকে সে চেনে না৷ বাগুইআটির জোড়ামন্দির এলাকা থেকে ট্যাক্সিতে ওঠে সে৷ ট্যাক্সিচালক ও বিমানসেবিকার বিবরণের উপর ভিত্তি করে অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ৷ প্রয়োজনের দু’জনের কথা অনুযায়ী স্কেচ বানানো হবে বলে জানা গিয়েছে৷
[মন্দারমণি-উদয়পুরের বিচে দেদার বিকোচ্ছে নকল মদ, জোড়া বিপদে পর্যটকরা]
সর্বশেষ খবর
-
কিছু মায়া রয়ে গেল… কীভাবে প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করে আত্মা, কী বলছে শাস্ত্র?
-
‘ফোন করলেই ধরে’, ইংরেজ ব্যাটারকে দাদার মতো আগলে রেখেছেন ‘লন্ডনবাসী’ বিরাট!
-
‘মুসলিম ন্যাটো’য় কেন যোগ দিচ্ছে না মিশর! আফ্রিকার বুকে কোন খেলা খেলছে ভারত?
-
নগ্ন হওয়ায় কর্নাটক থেকে ঘাড় ধাক্কার হুমকি! ‘কন্নড় নয় কান্নাড়া’, মাতৃভাষা শুধরে ড্যামেজ কন্ট্রোল যশের
-
খেলরত্নের ‘যোগ্য’ নেই কেউ! ১৭ জন অর্জুন, জীবনকৃতি পাচ্ছেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার