নিরুফা খাতুন: ফেসবুকে পরিচয় থেকে প্রেম। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার প্রেমিকার সঙ্গে সহবাস করেন বেসরকারি সংস্থায় কর্মরত যুবক। সম্পর্ক ভাঙতেই প্রেমিকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তরুণী। ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে সার্ভে পার্ক মহিলা থানার পুলিশ।
জানা গিয়েছে, অভিযোগকারী বছর তিরিশের এক তরুণী। সম্প্রতি সার্ভে পার্ক মহিলা থানার দ্বারস্থ হন তিনি। জানান, ফেসবুকে এক যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। টুকটাক কথা থেকে ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। একাধিকবার বাইপাসের ধারের গেস্ট হাউসে দেখা করেন তাঁরা। তরুণীর অভিযোগ, সেই সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে সহবাস করে অভিযুক্ত। চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত তাঁদের সম্পর্ক অটুট ছিল।
এরপর তরুণী বিয়ের জন্য চাপ দিতে শুরু করলেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। অভিযোগকারীর দাবি, একপর্যায়ে বিয়েতে বেঁকে বসেন তাঁর প্রেমিক। সরাসরি প্রস্তাব খারিজ করে দেন। এরপরই পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন তরুণী। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে পুলিশ। ধর্ষণের অভিযোগে পঞ্চসায়র থেকে গ্রেপ্তার করা হয় যুবককে। ধৃতের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন অভিযোগকারী।
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?