ইচ্ছে হলে রেপ করে দিতে পারি, প্রথম বর্ষের ছাত্রীকে হুমকি টিএমসিপি নেতার

সম্মিলনী মহাবিদ্যালয়ে চাঞ্চল্যকর অভিযোগ, সাসপেন্ড অভিযুক্ত ছাত্রনেতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০১৮, ০৮:৪৪

options
link
ইচ্ছে হলে রেপ করে দিতে পারি, প্রথম বর্ষের ছাত্রীকে হুমকি টিএমসিপি নেতার

স্টাফ রিপোর্টার: ক্যাম্পাসে ছাত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ টিএমসিপি নেতার বিরুদ্ধে। বাইপাস সংলগ্ন সম্মিলনী মহাবিদ্যালয়ের ঘটনা। ছাত্র সংসদের সহ-সভাপতি আনিরুল হালদারের বিরুদ্ধে বুধবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন ওই কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী। তাঁর অভিযোগ, তৃণমূল ছাত্রনেতা হুমকির সুরে বলেছে, “আমার মনে হলে ধর্ষণ করে দিতে পারি। তুমি খারাপ জামা পরে এলেও তোমাকে ধর্ষণ করতে পারি। আমার সেই অধিকার আছে।” অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রকে সাসপেন্ড করেছে কলেজের গভর্নিং বডি।

Advertisement

[রোগীমৃত্যুর জেরে আত্মীয়-জুনিয়র ডাক্তারদের মারামারি, ধুন্ধুমার মেডিক্যাল কলেজে]

ঘটনার সূত্রপাত ১৯ ফেব্রুয়ারি। ওই ছাত্রী জানিয়েছেন, ওইদিন বিকেলে তাঁর সঙ্গে কথা বলতে বলতে বলতে হঠাৎ খেপে ওঠে আনিরুল। তারপরই তাঁকে ধর্ষণের হুমকি দেয়। হঠাৎ ধর্ষণের হুমকি কেন? “স্নাতক স্তরে পাস-ফেল সংক্রান্ত আন্দোলনে সক্রিয় ভূমিকা নেওয়াতেই তাঁর উপর চটে ছিল আনিরুল”, অনুমান ছাত্রীর। তাঁর কথায়, ফেসবুকে পেজে আন্দোলনের বিষয়টি আনিরুল ভাল চোখে দেখেনি। এ নিয়ে তাঁকে কটাক্ষও করে সে। কিন্তু তিনি বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় রেগে গিয়ে এমন হুমকি দেয় আনিরুল।

Advertisement

এ বিষয়ে সোমবার কথা না বাড়িয়ে সেদিন বাড়ি চলে যায় ওই ছাত্রী। এরপর মঙ্গলবার বিকেলে ই-মেল মারফত কলেজের অধ্যক্ষকে বিষয়টি জানান তিনি। অধ্যক্ষ পাল্টা মেল করে অভিযোগকারিণীকে জানান, বিষয়টি তিনি ‘সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল’-এর কাছে পাঠাবেন। যদিও কলেজের কেউ এই ‘সেল’ সম্পর্কে অবগত নয়। এবং এই ‘সেল’-এ কোনও ছাত্র প্রতিনিধি নেই বলেও অভিযোগ করেন ওই ছাত্রী। তিনি বলেন, “অধ্যক্ষকে এ বিষয়ে অভিযোগ জানানোর পাশাপাশি কলেজে ‘প্রপার জেন্ডার সেল’ তৈরির প্রস্তাব দিয়েছি।”

Advertisement

এ বিষয়ে বৃহস্পতিবার কলেজে বৈঠক ডেকেছেন অধ্যক্ষ শান্তিরঞ্জন পালচৌধুরি। যদিও ছাত্রীর অভিযোগ, কলেজের সম্মানহানি হবে, এই যুক্তি দেখিয়ে অধ্যক্ষ বিষয়টিকে বাইরে বের করতে বারণ করেন। তবে কলেজের পরিচালন সমিতির সভাপতি বাপ্পাদিত্য দাশগুপ্ত জানিয়েছেন, “ইউনিয়নকে বলেছি, অভিযোগ সত্যি হলে কড়া ব্যবস্থা নিতে।” এই ঘটনায় অভিযুক্ত ছাত্রের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও আজ দু’পক্ষের কথা শোনা হবে বলে কলেজ সূত্রে খবর। ওই ছাত্রী জানিয়েছেন, বৈঠকে আনিরুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া হলে তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হবে।

[ফের স্কুলে ছাত্রীর যৌন হেনস্তার অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধ অভিভাবকদের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.