অর্ণব দাস, বারাকপুর: প্রয়াত শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সম্পাদিকা প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। বয়সজনিত কারণে দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা চলছিল। রবিবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজি প্রয়াণে ভক্তদের মধ্যে নেমেছে শোকের ছায়া। সোমবার সকাল সাতটা থেকে তাঁর নশ্বর দেহ সারদা মঠের স্কুল ভবনে শায়িত। ভক্তরা সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
বুকে যন্ত্রণা ও শ্বাসকষ্ট নিয়ে গত ২২ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ২০ ডিসেম্বর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। ডায়ালিসিসও করা হচ্ছিল অমলপ্রাণা মাতাজির। রবিবার সকালে দক্ষিণেশ্বরের প্রধান কার্যালয়ে আসার ইচ্ছাপ্রকাশ করেন। সেই অনুযায়ী ভেন্টিলেশন সাপোর্টেই সেখানে আনা হয় তাঁকে। এর পর সন্ধ্যায় জীবনাবসান।
[আরও পড়ুন: প্রেম প্রস্তাবে ‘না’, দলীয় কার্যালয়ে ডেকে ছাত্রনেত্রীর ‘শ্লীলতাহানি’ TMCP নেতার]
১৯৩১ সালে মহীশূরে জন্ম। সেখানেই বেড়ে ওঠা। মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। জ্যোতিশ্বরানন্দের কাছে দীক্ষা নেন অমলপ্রাণা মাতাজি। ১৯৫৭ সালে তিনি সারদা মঠে যোগ দেন। তার ঠিক আট বছর পর ১৯৬৫ সালে সন্ন্যাস নেন। ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে সারদা মঠে অধ্যক্ষা হন। ১৯৭৪-১৯৯৯ সাল পর্যন্ত বিদ্যাভবনের সম্পাদক ছিলেন। ১৯৮৩ সালে সারদা মঠের পরিচালন সমিতির সদস্য হন। ১৯৯৪ সালের মে মাসে সংঘের সহ সম্পাদক নিযুক্ত হন অমলপ্রাণা মাতাজি। ১৯৯৯ সালে সারদা মঠ ও রামকৃষ্ণ মিশনে সাধারণ সম্পাদক হন। তাঁর মৃত্যুতে নেমেছে শোকের ছায়া।
[আরও পড়ুন: ‘ওকে ফিরিয়ে দাও’, ছেলের মৃত্যুর ঘণ্টাপাঁচেকের মধ্যে সন্তানশোকে প্রাণ হারালেন মা]
সর্বশেষ খবর
-
মণ্ডপে ২০৮ ছবির সঙ্গে ‘মানুষ’ উত্তম কুমারও, শতবর্ষে শহরের পুজোয় মহানায়ককে শ্রদ্ধা
-
পোস্ত-কুমড়ো ভাজা খাওয়াতে হবে! ৩০০ ফুট উঁচু টাওয়ারে উঠে শর্ত বাদশার, থ উদ্ধারকারীরা
-
মোদির জন্মদিনে বঙ্গে মাসব্যাপী কর্মসূচি বিজেপির, বাড়ি বাড়ি জ্বলবে আশীর্বাদের প্রদীপ
-
পুজোর আগে রাস্তার হাল ফেরাতে ‘জোড়া-তাপ্পি’ই ভরসা! বৈঠকে বিধায়করা
-
গুপ্তহত্যার ষড়যন্ত্র ইরানের! তড়িঘড়ি আমেরিকা থেকে ফেরানো হল নেতানিয়াহুর পুত্রকে