সম্পত্তি কর আদায়ে গত অর্থবছরের রেকর্ড ছুঁতে পারল না নর্থ ডিভিশন। ৩১ মার্চ ২০২৫-২০২৬ অর্থবর্ষ শেষ। গত অর্থবর্ষের তুলনায় এবার অর্থবর্ষে কলকাতা পুরসভার সম্পত্তি কর আদায়ের পরিমাণ বেড়েছে। সাউথ ডিভিশন, সংযুক্ত ওয়ার্ড এলাকায় সম্পত্তি কর আদায়ের পরিমাণ এবারও বেড়েছে। কিন্তু নর্থ ডিভিশন এবারে কর আদায়ে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি।
আরও পড়ুন:
২০২৪-২০২৫ অর্থবর্ষে পুরসভার সম্পত্তি কর আদায় হয়েছিল ১২৬০ কোটি টাকার ওপরে। যার মধ্যে নর্থ ডিভিশন থেকে এসেছিল ৩০৩ কোটি টাকার ওপরে রাজস্ব। এই অর্থবর্ষে ৩০ মার্চ পর্যন্ত পুরসভার সম্পত্তি কর আদায় হয়েছে ১২৯৭ কোটি টাকা। যা গত অর্থবর্ষের চেয়ে ৩৭ কোটি টাকার একটু বেশি। এবার নর্থ ডিভিশনে রাজস্ব আদায়ের পরিমাণ ২৯৯ কোটি টাকা। গত অর্থবর্ষের চেয়ে প্রায় চার কোটি টাকা কম। এবারে বেহালায় ভালো রাজস্ব আদায় করেছে পুরসভা। সংযুক্ত এলাকার বেহালা অঞ্চল থেকে পুরসভার রাজস্ব বেড়েছে ১০ শতাংশ। গত অর্থবর্ষে বেহালা থেকে সম্পত্তি কর আদায় হয়েছিল ৬৭ কোটি ৪৪ লক্ষ টাকা। এবারে তা বেড়ে হয়েছে ৭৪ কোটি ৫৯ লক্ষ টাকা। করদাতাদের দুয়ারে দুয়ারে ঘোরার সুফল বলে মনে করছেন পদস্থ আধিকারিকরা।
এই অর্থবর্ষে ৩০ মার্চ পর্যন্ত পুরসভার সম্পত্তি কর আদায় হয়েছে ১২৯৭ কোটি টাকা। যা গত অর্থবর্ষের চেয়ে ৩৭ কোটি টাকার একটু বেশি।
পুরসভার সম্পত্তি বিভাগ সূত্রে খবর, বেহালা অঞ্চলে বকেয়া কর আদায়ের জোর দেওয়ার পাশাপাশি নতুন অনেক সম্পত্তিকে করের আওতায় নিয়ে আসা হয়েছে। কর্মীরাও করদাতাদের দুয়ারে দুয়ারে ঘুরেছেন। তার সুফলও মিলেছে। পুরসভার কোষাগারে অর্থ সংকট চলছে। আর্থিক হাল ফেরাতে সম্পত্তি কর আদায়ের ওপর বেশি জোর দিচ্ছে পুরকর্তৃপক্ষ। পদস্থ আধিকারিকরাও ঝাঁপিয়ে পড়েন। বকেয়া কর আদায় যেমন চলার চলছে। সেই সঙ্গে করের বাইরে থাকা সম্পত্তিগুলিকে কীভাবে করের আওতায় নিয়ে আসা যায় তা নিয়ে দফায় দফায় বৈঠক করেন। এবারেও সাউথ ডিভিশন ভালো রাজস্ব আদায় করেছে।
৩০ মার্চ পর্যন্ত সাউথ ডিভিশন থেকে কর আদায় হয়েছে ৫৫২ কোটি টাকা। গত অর্থবর্ষে এই সংখ্যাটা ছিল ৫২৮ কোটি টাকা। ২৪ কোটি টাকা রাজস্ব বেড়েছে এই ডিভিশনে। অন্যদিকে গত অর্থবর্ষে গার্ডেনরিচ থেকে পুরসভার কোষাগারে ঢুকেছিল ১২ কোটি টাকা। যা নজিরবিহীন ছিল। এবারে তা কমে হয়েছে ১০ কোটি টাকা। গার্ডেনরিচ ইউনিট-এর সম্পত্তি কর বিভাগের এক আধিকারিক জানান, গত বছর থেকে গার্ডেনরিচ শিপিং বিল্ডার্সকে ইউনিট এরিয়া ট্যাক্সের আওতায় নিয়ে আসার পর এই অঞ্চলে রাজস্ব আদায়টা এক লাফে বেড়ে যায়। যাদবপুর অঞ্চল থেকেও এবারে মোটা অঙ্কের রাজস্ব এসেছে পুর কোষাগারে। যাদবপুরের বরো ১১ ও বরো ১২ মিলিয়ে এবারে ১৫১ কোটি টাকার ওপরে কর পুরসভা তুলেছে। গত অর্থবর্ষে এই অঞ্চল থেকে ১০৬ কোটি টাকা এসেছিল। একইভাবে টালি ট্যাক্স ও জোকা থেকে কর আদায় করেছে পুরসভা। জোকায় গত বছর ছিল ৪৮ কোটি টাকা। এবার ১ কোটি টাকা বেড়েছে। টালি ট্যাক্স থেকে এসেছে ১৫৭কোটি, গতবার যা ছিল ১৫৫ কোটি টাকা।
সর্বশেষ খবর
-
‘ভুয়ো এসটি সার্টিফিকেট যারা নিয়েছে ও দিয়েছে, গ্রেপ্তার হবে’, হুল দিবসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
-
বড় জমিদার জাহাঙ্গির! ফলতায় ‘পুষ্পা’র সম্পত্তির নথি হাতে পেয়ে তাজ্জব পুলিশ
-
মন্ত্রিসভায় একঝাঁক রদবদল, নিট কেলেঙ্কারির জেরে পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের! নয়া শিক্ষামন্ত্রী কে?
-
ডেলিভারি বয়কে প্লাস্টিক বর্জনের ‘সবক’, ছেলের প্রশংসা করতেই ‘অহংকারী’ কটাক্ষ দিয়াকে
-
ধোপে টিকল না অসুস্থতার অজুহাত, ধর্ষক আসারামের জামিন খারিজ সুপ্রিম কোর্টে