Rajarhat Blast Case

রাজারহাটে বিস্ফোরণ কাণ্ডে পুলিশের জালে আরও এক, মূল অভিযুক্তকে জেরা করেই সাফল্য

এই ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩।

বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৬:৩২

options
link
রাজারহাটে বিস্ফোরণ কাণ্ডে পুলিশের জালে আরও এক, মূল অভিযুক্তকে জেরা করেই সাফল্য
ফাইল ছবি।

রাজারহাটের সুপারিবাগান এলাকায় বিস্ফোরণের ঘটনায় (Rajarhat Blast Case) আর এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত মোহাম্মদ শামিম ওরফে সেলিমকে জিজ্ঞাসাবাদ করেই সোমবার আর এক যুবককে গ্রেপ্তার করে নারায়ণপুর থানার পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, ধৃতের নাম মোহাম্মদ হোসেন। সোমবার তাঁকে মধ্যমগ্রামের রাজবাটি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এই ঘটনার সঙ্গে কীভাবে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এর আগে মূল অভিযুক্ত শামিম ও এক দালালকে গ্রেপ্তার করা হয়েছিল। সোমবার এই ঘটনায় মোহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করল পুলিশ।

Advertisement

উল্লেখ্য, গত শনিবার রাজরহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগানের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় জখম হন এক ব্যক্তি। জানা গিয়েছে, কয়েকদিন আগে ওই বাড়ির একটি ঘর ভাড়া নেন শামিম বলে এক ব্যক্তি। শনিবার একটি সাদা ব্যাগ নিয়ে আসে এক নাবালক। ব্যাগটি রেখে বেরিয়ে আসার কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সেই মুহূর্তের ভিডিও সিসিটিভিতে ধরা পড়ে। আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দু’টি বোমা উদ্ধার করা হয়। সেগুলিকে নিষ্ক্রিয় করে বোম্ব স্কোয়াড। পুলিশের পাশাপাশি জাতীয় তদন্তকারী সংস্থা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে। অনুমান করা হচ্ছে, বিস্ফোরক মজুত রাখার জন্যই ঘর ভাড়া নেওয়া হয়েছিল।

Advertisement

এই ঘটনায় প্রথমে মূল অভিযুক্ত শামিমকে গ্রেপ্তার করে পুলিশ। শামিমের ভুয়ো পরিচয় দিয়ে তাঁকে ভাড়া পাইয়ে দিতে সাহায্য করেছিলেন স্থানীয় ব্রোকার শাহেনশাহ। সেই কারণে ওই ব্রোকারকেও গ্রেপ্তার করা হয়। এবার শামিমকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের জালে আরও এক।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.