সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সূর্যকান্ত মিশ্রের স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দিল দুর্নীতিদমন শাখা৷ এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটির প্রচারের কাজে বরাতের টাকা নয়ছয়ের অভিযোগ আনা হয়েছে উষা মিশ্রের বিরুদ্ধে৷ অভিযোগ, ২৯ লক্ষ টাকা নয়ছয় করেছেন তিনি৷
যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম৷ অভিযোগ মিখ্যা বলে দাবি করেছেন উষা মিশ্রও৷ তিনি এধরনের কোনও বরাত পাননি বলে জানান৷ এবিষয়ে সিপিএম সাংসদ সুজন চক্রবর্তীর পাল্টা দাবি, সরকার ইচ্ছাকৃতভাবে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে৷ বিষয়টি নিয়ে আদালতে জবাব দেবেন বলেও জানান তিনি৷
সূত্রের খবর, দুর্নীতিদমন শাখার চার্জশিটে উষা মিশ্রের বিরুদ্ধে জালিয়াতি, তহবিল তছরুপ ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে৷ চার্জশিটের সঙ্গে বহু নথি আদালতে জমা পড়েছে বলে খবর৷
এর আগেও সরকারি অনুদান নয়ছয়ের অভিযোগে উষা মিশ্রের এনজিওতে তল্লাশি চালায় দুর্নীতি দমন শাখা৷ সেবিষয়ে সিপিএমের রাজ্য সম্পাদকের কড়া প্রতিক্রিয়া ছিল, তাঁদের পরিবারকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে৷ প্রসঙ্গত, সূর্যজায়া উষাদেবী এবং তাঁর কয়েকজন আত্মীয় পশ্চিম মেদিনীপুরে একটি স্বেচ্ছাসেবি সংস্থা চালান৷
সর্বশেষ খবর
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা