পুজোর শহরে এবার পশ্চিমী হাওয়া বইবে বাদামতলা আষাঢ় সংঘে

নিজের শহরেই বিদেশি অনুভূতি...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০১৯, ১৯:৪৫

options
link
পুজোর শহরে এবার পশ্চিমী হাওয়া বইবে বাদামতলা আষাঢ় সংঘে

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ পড়ুন বাদামতলা আষাঢ় সংঘের পুজো প্রস্তুতি৷

Advertisement

সুলয়া সিংহ: বিশ্বের যে প্রান্তেই বাঙালি থাকুন না কেন, দুর্গা পুজোয় সকলের মনেই লাগে উৎসবের রং৷ ধূপ ধুনো, চন্দনের গন্ধে বিদেশ-বিভুঁইয়েও মেলে বাঙালিয়ানার আমেজ৷ ঘণ্টা, ঢাক, শঙ্খধ্বনির মধ্যে ভক্তি আর আরতিতে ধুমধাম করে কাটে পুজোর চারটে দিন৷ এ বাংলায় সে ছবি স্বাভাবিক৷ কিন্তু প্রবাসেও পুজোর রূপ-রস-গন্ধ একইরকম৷ ভাবুন তো, এ রাজ্যে বসেই যদি অনুভব করেন বিদেশের পুজোতে হাজির হয়েছেন! তাও আবার খাস আমেরিকায়! তাহলে কেমন হয়? না, কল্পকাহিনি নয়, নিজের শহরে বসে বিদেশের পুজোর স্বাদ পেতে এবার আপনাকে আসতেই হবে বাদামতলা আষাঢ় সংঘে৷ কারণ এখানে বইছে পশ্চিমী হাওয়া৷

Advertisement

badamtal3

Advertisement

ইন্দো-আমেরিকার পর্যটন শিল্পের কথা মাথায় রেখেই এবারের থিম সাজাচ্ছেন শিল্পী পূর্ণেন্দু দে৷ নাম পশ্চিমী হাওয়া৷ আর তাঁর থিম ভাবনাকে রঙিন করে তুলছেন চিত্রশিল্পী স্নেহাশিস মাইতি৷ বাদামতলার হাত ধরেই দুর্গা পুজোর মণ্ডপসজ্জায় এবার হাতেখড়ি হচ্ছে স্নেহাশিসের৷ দক্ষিণ কলকাতায় এই কুলীন পুজো জনপ্রিয়তা পেয়েছিল ‘পাড়ার পুজো’ থিম করে৷ যে বার পাড়ার প্রতিটি বাড়ি শিল্পী সুশান্ত পালের হাতের জাদুতে রঙিন হয়েছিল৷ পুজো শেষের পরও রয়ে গিয়েছিল উৎসবের রেশ৷

[বিজ্ঞাপনী পোস্টার আঁকা শিল্পী সুব্রতই এখন থিম পুজোর ‘তেণ্ডুলকর’]

badamtala2

এবার সেখানেই ধরা দেবে একটুকরো আমেরিকা৷ না, মার্কিন মুলুকের কোনও একটি শহরকে এখানে তুলে ধরা হবে না৷ দর্শনার্থীরা যেমন ডিজনিল্যান্ডের ভিতর মায়ের প্রতিমা খুঁজে পাবেন, তেমনই থাকবে হোয়াইট হাউস, স্ট্যাচু অফ লিবার্টি, ব্রুকলিন ব্রিজের অপরূপ দৃশ্য৷ অর্থাৎ আমেরিকার পর্যটন কেন্দ্রগুলিই জীবন্ত হয়ে উঠবে এ মণ্ডপে৷ পূর্ণেন্দু দের প্রতিমাতেও থাকছে প্রবাসের ছোঁয়া৷ আর মার্কিন মুকুলকে আলোর রোশনাইয়ে সাজাবেন আলোক শিল্পী পিনাকী গুহ৷ মণ্ডপে পশ্চিমী ছোঁয়া আনবে আবহ শিল্পী মধুব্রত দত্তর জ্যাজ মিউজিক৷

[ভারচুয়াল নয়, পুজোয় পারস্পরিক সম্পর্কে ফেরার গল্প বলবে বকুল বাগান সর্বজনীন]

badamtala5

এর আগে রাজস্থানি ঘরানা, ইটের কাজ দর্শনার্থীদের মন ভরিয়েছিল৷ আর ৭৯ তম বছরে পশ্চিমী হাওয়ায় গা ভাসাবেন দর্শনার্থীরা, এমনটাই অন্তত আশা উদ্যোক্তাদের৷ এ বছর sangbadpratidin.in -এ রাসবিহারী এলাকার  এই পুজোর যাবতীয় হালহকিকত জানতে পারবেন। ছবি, ভিডিওর জন্য চোখ রাখতেই হবে এখানে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.