তারাতলা বিভীষিকা
CM Suvendu Adhikari

বাতিল হতে পারে ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যান, আপাতত ১ মাস বন্ধ জি+৫ নির্মাণ, কড়া দাওয়াই শুভেন্দুর

গার্ডেনরিচ, তারাতলার মতো একের পর এক বিপর্যয় থেকে শিক্ষা। আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্যপরীক্ষায় নজর শুভেন্দু সরকারের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৬, ১৫:৩১

options
link
বাতিল হতে পারে ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যান, আপাতত ১ মাস বন্ধ জি+৫ নির্মাণ, কড়া দাওয়াই শুভেন্দুর
পিডব্লুউডি টেন্টে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী। ছবি: অমিত মৌলিক

গার্ডেনরিচ, তারাতলার (Taratala) মতো একের পর এক বিপর্যয় থেকে শিক্ষা। আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার নির্মীয়মাণ বেসরকারি বাণিজ্যিক বহুতলের স্বাস্থ্যপরীক্ষায় নজর শুভেন্দু সরকারের। অডিট কমিটির স্বাস্থ্যপরীক্ষার জন্য আপাতত ১ মাস বন্ধ জি+৫ নির্মাণ। নকশা বড়সড় ত্রুটি পেলে বাতিল হতে পারে বহুতলের অনুমোদন।

Advertisement

আগামী একমাস কলকাতা পুর এলাকা, বিধাননগর, রাজারহাট, নিউটাউন, পূজালি, বারুইপুর, মহেশতলা, রাজপুর-সোনারপুর, দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর এবং বালিতে নির্মাণ বন্ধ থাকবে।

শুক্রবার পিডব্লুডি টেন্টে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। কোন কোন জায়গায় অডিট কমিটির স্ক্যানারে, তা এদিন জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, একমাস
কলকাতা পুর এলাকা, বিধাননগর, রাজারহাট, নিউটাউন, পূজালি, বারুইপুর, মহেশতলা, রাজপুর-সোনারপুর, দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর এবং বালিতে বেসরকারি বাণিজ্যিক নির্মাণ বন্ধ থাকবে।

Advertisement

Closed construction

Advertisement

ইতিমধ্যে ১১ সদস্যের অডিট কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি জি+৫ বহুতলগুলির স্বাস্থ্যপরীক্ষা করবে। বেশি অনিয়ম থাকলে পুরো বাতিল করে দেওয়া হবে অনুমোদন। স্বল্প ত্রুটির ক্ষেত্রে শোধরানোর সুযোগ দেওয়া হবে নির্মাণ সংস্থাকে। অডিট কমিটির স্বাস্থ্যপরীক্ষায় পাশ হলে ১ আগস্ট থেকে ফের শুরু হবে নির্মাণ। 

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, নগরায়ণ আটকানো সরকারের উদ্দেশ্য নয়। জীবনের অনেক দাম সে কারণেই নির্মাণ ঠিকঠাক হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হবে। তবে বসতবাড়ির সংস্কার এই নিয়ন্ত্রণের মধ্যে পড়ছে না। এই একমাসের মধ্যে বসতবাড়ির যাবতীয় কাজ করাতে পারে আমজনতা। প্রাথমিকভাবে নকশা যথাযথ কিনা, তা পরীক্ষা করে দেখবেন অডিটি কমিটির সদস্যরা। আগামী ৭ দিনের মধ্যে সরকারের কাছে প্রাথমিক তদন্ত রিপোর্ট দেবেন তিনি। বহুতলের নকশা খতিয়ে দেখার পর অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং বিদ্যুতের ক্ষেত্রে কোনও গলদ আছে কিনা, তা খতিয়ে দেখা হবে। আগামী ৯০ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে অডিট কমিটিকে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.