অর্ণব আইচ: ফের কলকাতায় বাংলাদেশি অনুপ্রবেশকারীর হদিশ! দুই যুগের বেশি সময় ধরে আত্মপরিচয় লুকিয়ে ভারতে থাকার অভিযোগ। এদেশে ভোটার কার্ড, রেশনকার্ডও তিনি বানিয়েছেন। যা ভুয়ো। ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হলে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন অনুপ্রবেশকারীকে আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম নূপুর চক্রবর্তী। তিনি ঢাকুরিয়া মহারাজা ঠাকুর রোডের দীর্ঘদিন ধরে আত্মপরিচয় গোপন করে থাকেন। ওই অনুপ্রবেশকারী ১৯৯১ সালে বাংলাদেশ থেকে ভারতে আসে। বাংলাদেশ থেকে এ দেশে আসার জন্য তাঁর কাছে প্রয়োজনীয় পাসপোর্ট ও ভিসা ছিল না। অবৈধ ভাবে ঢোকেন। তারপর কেটেছে প্রায় ৩৪ বছর। ভারতেই থেকেই গিয়েছেন ধৃত। ফরেনার্স রিওজিওনাল রেজিস্ট্রেশন অফিসের তরফে দক্ষিণ কলকাতার ভবানীপুর থানায় একটি অভিযোগ জানানো হয়। তার ভিত্তিতে অনুসন্ধান চলে। আটক করা হয়, নূপুর চক্রবর্তীকে। তদন্তে নেমেছে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন।
ওই ব্যক্তি কোন এলাকা থেকে ভারতে ঢোকেন? কাঁদের সাহায্যে ভারতীয় ভূ-খণ্ডে প্রবেশ করে? তারপর বছরের পর বছর কী করে আত্মপরিচয় গোপন করে থাকলেন? এই দীর্ঘসময় তিনি বাংলাদেশে কারও সঙ্গে যোগাযোগ করেছিলেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি তিনি কোথা থেকে কাঁদের সাহায্য নিয়ে ভুয়ো পরিচয় বানিয়ে থাকছিলেন তা জানার চেষ্টা চলছে।
সর্বশেষ খবর
-
ডায়েট ফ্রেন্ডলি গাজরের হালুয়া! ‘সোনার পাথরবাটি’ নয়, ৩টি বিষয় মাথায় রাখলে বানানো যায় সহজেই
-
তিব্বতে ফের হ্রদ ভাঙলে ভাসবে বিহার! নদীগুলিতে চলছে কড়া নজরদারি, বাড়ছে আতঙ্ক
-
মাঝ সমুদ্রে ট্রলারডুবি, ৯ মৎস্যজীবীর পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
-
বিএসএস নাম প্রত্যাহার করায় কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, এক পয়েন্ট দরকার ইস্টবেঙ্গলের
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদক্ষেপ, মুছল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন