শিয়ালদহে পাকড়াও আলিপুর জেল থেকে পলাতক বাংলাদেশি বন্দি

এখনও ফেরার দুই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ১৬:৪৯

options
link
শিয়ালদহে পাকড়াও আলিপুর জেল থেকে পলাতক বাংলাদেশি বন্দি

অর্ণব আইচ: কারারক্ষীদের চোখে ফাঁকি দিয়ে আলিপুর জেল থেকে পালিয়েছিল তিন বন্দি। মাসখানেক পর তাদের মধ্যে একজন ধরা পড়ল পুলিশের জালে। শনিবার সকালে তাকে পাকড়াও করল কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন (এআরএস)-এর গোয়েন্দারা। ফেরার বন্দি ইমন চৌধুরিকে এদিন সকালে শিয়ালদহ স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

[রাতের অন্ধকারে পাঁচিল টপকে পলাতক ৩ বন্দি, চাঞ্চল্য আলিপুর সেন্ট্রাল জেলে]

রাতের অন্ধকারে ওয়াচ টাওয়ার লাগোয়া পাঁচিল টপকে জেল থেকে পালায় ওই ৩ বিচারাধীন বন্দি। ওই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে আলিপুর সেন্ট্রাল জেলে। খবর পেয়ে ছুটে যান কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা। জেলে রাতে ডিউটিতে থাকা নিরাপত্তারক্ষীদের বয়ান রেকর্ড করা হয়। ঘটনায় প্রশ্নের মুখে পড়ে আলিপুর সেন্ট্রাল জেলের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি। আলিপুর সেন্ট্রাল জেল ও পুলিশ সূত্রে খবর, ইমন চৌধুরি ওরফে রানা রায় বাংলাদেশের বাসিন্দা। গত ২০ নভেম্বর জেলের মেয়াদ শেষ হলেও বাংলাদেশি হওয়ার কারণে দেশে ফিরতে পারেনি সে। জেলে ‘জান খালাস’ বন্দি বলে পরিচিত সে। তার বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে অপহরণ ও চুরির অভিযোগও রয়েছে।

Advertisement

গত ১৪ জানুয়ারি আরও দুই বন্দি ফিরদৌস শেখ ওরফে রানা ও মহম্মদ ফারুক হাওলাদারের সঙ্গে আলিপুর সেন্ট্রাল জেলের পাঁচিল টপকে পালিয়েছিল ইমন। জেল সূত্রে খবর, জেলের সাত নম্বর ওয়ার্ডে থাকত তিনজনই। প্রথমে ওয়ার্ডের একটি জানালার লোহার গরাদ খুলে নেয় তারা। একটি এনজিও-র কাছ থেকে উপহার পাওয়া কয়েকটি শাল ছিঁড়ে দড়ি বানায়। জেলের পেয়ারাগাছের দু’টি বড় ডাল ভেঙে সেই শালের ‘দড়ি’ তাতে জড়িয়ে সিঁড়ির মতো তৈরি করে। একটি পুরনো পাইপ বেঁকিয়ে বানিয়ে নেয় ‘হুক’। সহবন্দিদের ঘুমের ওষুধ মেশানো মোয়াও খাওয়ায় তারা। কিন্তু শেষরক্ষা হল কই? তিনজনের মধ্যে একজন পুলিশের জালে। বাকি দু’জনকেও খুঁজছে পুলিশ।

Advertisement

[মাঝ রাস্তায় ব্রেক ডাউন, ‘চেতনা’ আটকে যাওয়ায় দুর্ভোগ মধ্যমগ্রামে]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.