স্টাফ রিপোর্টার: গত দশদিনে শহরের বিভিন্ন জায়গায় হানা দিয়ে পাঁচ হাজার ৩০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি আটক করেছে পুলিশ৷ পাশাপাশি নিষিদ্ধ বাজি বিক্রি ও মজুতের অভিযোগে শহরের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে ১১ জনকে৷
বুধবার লালবাজারে অতিরিক্ত নগরপাল হরিকিশোর কুসুমাকার এবং ডিসি (রিজার্ভ ফোর্স) অশেষ বিশ্বাস জানান, নিষিদ্ধ শব্দবাজি আটকাতে আমাদের এই অভিযান এখনও চলবে৷ পাশাপাশি কালীপুজো ও দেওয়ালিতে শব্দদৈত্যের প্রভাব আটকাতে গণসচেতনতার উপরই বেশি জোর দিয়েছেন লালবাজারের পুলিশ কর্তারা৷ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পুলিশকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা৷ তাদের সঙ্গে নিয়েই শহরের প্রতি থানা এলাকায় নিষিদ্ধ বাজিবিরোধী লিফলেট, পোস্টার ও ব্যানারের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ শুরু হয়েছে৷
অতিরিক্ত নগরপাল হরিকিশোর কুসুমাকার জানান, “গণসচেতনতায় সোশ্যাল নেটওয়ার্ক একটি বড় মাধ্যম৷ এবারের কালীপুজোতেই আমাদের ইচ্ছা ছিল একটি পুজো অ্যাপ তৈরি করে তার মাধ্যমে প্রচার চালাবো৷ কিন্তু এবছর তা সম্ভব হয়নি৷ কিন্তু আগামী বছর কালীপুজো ও দেওয়ালির আগেই এই পুজো অ্যাপ চালু করব আমরা৷”
সর্বশেষ খবর
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!
-
হাল ছাড়তে নারাজ, এবার নিজেই ভোটের ময়দানে নামছেন পিকে
-
অন্যের প্রেম ভাঙিয়ে রোজগার! মিলছে পৌনে তিন লাখের চাকরি, আবেদন করবেন নাকি?