সুব্রত বিশ্বাস: পথভোলা কিশোরী রিষড়ায় বাড়ি ফিরতে বন্ধুকে ফোন করে ডেকে পাঠিয়েছিল হাওড়া স্টেশনে। বিপদে যাকে সে ভরসা করেছিল, সেই বন্ধুই তাকে নিয়ে যায় বিহারের হাজিপুরে। তারপর এক আত্মীয়ের বাড়িতে রেখে দিনের পর দিন ধর্ষণ করে। মাস দু’য়েক বাদে ছেড়ে দেয় বিহারের পথে।
হাজিপুর স্টেশনে পুলিশের সন্দেহ হওয়ায় ওই কিশোরীকে ধরে হোমে পাঠায়। এর পর হোম কর্তৃপক্ষ বাড়ির লোককে খবর পাঠালে উদ্ধার হয় কিশোরী। তার অভিযোগের ভিত্তিতে রিষড়া থেকে নবীন সিং নামের এক যুবককে গ্রেপ্তার করেছে হাওড়া রেল পুলিশ।
[বাগনানে খুন তৃণমূল নেতা, অভিযোগের তির বিজেপির দিকে]
জানা গিয়েছে, ২১ মার্চ রিষড়া থেকে কলকাতায় আসার পর মায়ের সঙ্গে ওই কিশোরীর ছাড়াছাড়ি হয়ে যায়। এর পর কিশোরী হাওড়া স্টেশন থেকে বন্ধু নবীন সিংকে মোবাইলে ফোন করে বিষয়টি জানায়। নবীন তাকে স্টেশনে অপেক্ষা করতে বলে। তারপর বাড়ি ফেরানোর অছিলায় বিহারের হাজিপুরে জামাইবাবুর বাড়িতে নিয়ে যায়। দিনের পর দিন ধর্ষণ করে হাজিপুর স্টেশনে ছেড়ে দেয় ৩ মে। এর পর কিশোরীর ঠাঁই হয় হোমে। বাড়ি ফেরার পর বাড়ির লোকজন চন্দনগর কমিশনারেটে অভিযোগ দায়ের করে। হাওড়া রেল পুলিশে কেসটি স্থানান্তরিত করা হয়। এর পরই গ্রেপ্তার করা হয় নবীন সিংকে। সোমবার নবীনকে জেল হেফাজতে পাঠায় আদালত। খুব শিগগিরি কিশোরীর মেডিক্যাল পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।
[উদ্বোধন হল অন্ত্যোদয় এক্সপ্রেসের, সাঁতরাগাছি-চেন্নাইয়ের মধ্যে ট্রেন চলবে সপ্তাহে ১ দিন]
সর্বশেষ খবর
-
তফসিলি জাতিভুক্ত এবিভিপি নেতা নিখিলকে মারধর, কুকথা! রিপোর্ট চাইল এসসি কমিশন
-
কামব্যাক সঞ্জু-বুমরাহর, আফগানদের বিরুদ্ধে ঘোষিত ভারতের টি-২০ দল, জায়গা হল বৈভবের?
-
মহুয়াকে ‘গো ব্যাক’, গাড়িতে চড়-চাপড়, কালো পতাকায় দফায় দফায় বিক্ষোভ! তুমুল উত্তেজনা চাপড়ায়
-
প্রকৃতির রুদ্ররূপ, নেপালে বিপর্যয় এবং জরুরি কিছু প্রশ্ন
-
সাড়ে ৬ কোটিতে মিলবে না ছাড়! ২২ হাজার কোটির ঋণ মকুব মামলায় নয়া চাপে সুভাষ চন্দ্র