দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও বাড়াতে সোমবার রাতেই রাজধানী রওনা হচ্ছে রাজ্য পুলিশের বিশেষ দল। নবান্ন সূত্রে খবর, এদিন দিল্লিতে যে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে, সেদিকে নজর রেখেই মুখ্যমন্ত্রী নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন বলেই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য পুলিশের শীর্ষকর্তারা। সেই মতো সন্ধ্যায় সিদ্ধান্ত হয়, রাতেই দিল্লি পাঠানো হবে রাজ্য পুলিশের ২২ জনের একটি দলকে। দলের শীর্ষে থাকছেন ডিএসপি পদমর্যাদার অফিসার। এছাড়াও অন্যান্য পদমর্যাদার অফিসার ও কনস্টেবলও থাকছে। থাকছেন মহিলা পুলিশও। সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে সেখানে থাকা রাজ্য পুলিশের বাহিনীর সঙ্গে যোগ দেবেন তাঁরা। পাশাপাশি বঙ্গভবনের নিরাপত্তাও সুনিশ্চিত করতে চায় রাজ্য পুলিশ।
বঙ্গভবন ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার উপর সকাল থেকেই নজর রেখেছিলেন রাজ্য পুলিশের শীর্ষকর্তারা। আজ, সোমাবার সকাল থেকে বঙ্গভবনে দিল্লি পুলিশের নজিরবিহীনভাবে উপস্থিতি ছিল। দিল্লি পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে মমতা জানান, বঙ্গ ভবন ঘিরে রেখেছে দিল্লি পুলিশ। বঙ্গভবনে তল্লাশি করছে তারা। শুধু তাই নয়, দিল্লিতে থাকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক কাপড়ে পৌঁছে গিয়েছিলেন চাণক্যপুরীর বঙ্গভবনে। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারয়তীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
মুখ্যমন্ত্রী দিল্লি পুলিশের সামনে কার্যত রুখে দাঁড়িয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পিছু হটতে বাধ্য হয়েছিল দিল্লি পুলিশ। এ নিয়ে সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজ্য পুলিশ সূত্রে খবর, বঙ্গভবনের নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে বলেই মনে করছেন শীর্ষকর্তারা। সেই মতো রাতেই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের একটি দলকে দিল্লিগামী বিমানে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’