মাত্র ১ টাকা ভাড়ায় ১৭ কিমি যাওয়া যাবে এই বাসে

এপ্রিল ফুল নয়, সত্যিই কলকাতার মুকুটে জুড়ল এই গর্বের পালক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯, ১৫:২৪

options
link
মাত্র ১ টাকা ভাড়ায় ১৭ কিমি যাওয়া যাবে এই বাসে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গো-রক্ষা ও গো-হত্যা নিয়ে যখন সারা দেশে শোরগোল, তখন গোবরগ্যাস চালিত বাস পথে নামিয়ে তাক লাগাল কলকাতার এক সংস্থা। এ বাসে উঠলে ১৭ কিমি যাত্রায় ভাড়া লাগছে মোটে ১ টাকা। দেশের মধ্যে এত সস্তা পরিবহণ আর কোথাও নেই।

Advertisement

ভারতীয়রা তর্কপ্রিয় কিন্তু অসহিষ্ণু বললে মানব না: রাষ্ট্রপতি ]

Advertisement

ফোনেক্স ইন্ডিয়া রিসার্চ অ্যান্ড ডেভলেপমেন্ট গ্রুপের ভাবনাতেই বাস্তবায়িত হয়েছে এই প্রকল্প। সংস্থাটি বায়োগ্যাস তৈরি করে। এবার অশোক লেল্যান্ডের মতো গাড়ি প্রস্তুতকারক সংস্থার সঙ্গে জোট বেঁধে সংস্থাটি চালু করেছে এই অভিনব প্রকল্প। গোবর থেকেই তৈরি করা হয় বায়োগ্যাস। যা রান্নার কাজের পাশাপাশি গাড়ির জ্বালানি হিসেবেও ব্যবহার করা যেতে পারে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জ্যোতিপ্রকাশ দাস জানাচ্ছেন, বীরভূমে তাঁদের নিজস্ব প্ল্যান্টে এই গোবর গ্যাস তৈরি হয়। ট্যাঙ্কারে করে তা আনা হয় কলকাতায়। এই গ্যাস ব্যবহার করেই এবার চলবে গাড়ি। তিনি জানাচ্ছেন, এক কেজি গোবর গ্যাস তৈরি করতে খরচ পড়ে ২০ টাকা। এক কেজি গ্যাসে এই বাস চলতে পারে অন্তত ৫ কিলোমিটার। ফলত এই গ্যাসচালিত বাসের ভাড়াও অনেকটা কম হচ্ছে। সাধারণভাবে কলকাতায় ন্যূনতম বাসের ভাড়া ৬ টাকা। সেই ভাড়ায় ১২-১৭ কিলোমিটার যাওয়া যায়। এই বাসে সেই দূরত্ব কিংবা তাঁর থেকে বেশি দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে ভাড়া পড়ছে মাত্র এক টাকা। সারা দেশে যা সবথেকে সস্তা।

Advertisement

‘সরকার যথেষ্ট বেতন দেয়’, ঘুষ না দিতে বার্তা সরকারি অফিসারের ]

বোটানিতে ডক্টরেট জ্যোতিপ্রকাশবাবু টানা আট বছর ধরে বায়োগ্যাস প্রকল্পের উপর কাজ করছেন। জার্মান থেকে বিশেষ প্রযুক্তির সহায়তা নিয়ে এই পরিষেবা আরও উন্নত করার ভাবনা তাঁর। প্রাথমিকভাবে উল্টোডাঙা থেকে গড়িয়া পর্যন্ত এই বাস পরীক্ষামূলকভাবে চালানো হয়। শহরের আরও বিভিন্ন রুটে এই বাস চালানোর পরিকল্পনাও আছে। সঠিকভাবে বাস্তবায়িত হলে রাজ্য তথা দেশের পরিবহণ ব্যবস্থায় যে বৈপ্লবিক পরিবর্তন আনবে এই প্রকল্প, এমনটাই মত বিশেষজ্ঞদের।

অযোধ্যায় হোক রাম মন্দিরই, দাবি মুসলিম সংগঠনের ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.