TMC Councillor Biswajit Mondal

পুলিশের জালে কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, এবার শ্লীলতাহানির অভিযোগ

ধৃত বিশ্বজিৎ টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত।

Advertisement
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৫:১৫

options
link
পুলিশের জালে কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, এবার শ্লীলতাহানির অভিযোগ
প্রতীকী ছবি।

পুলিশের জালে তৃণমূলের আরও এক কাউন্সিলর। ধৃত এই কাউন্সিলরের নাম বিশ্বজিৎ মণ্ডল (Biswajit Mondal)। স্থানীয় রিজেন্ট পার্ক থানায় এই তৃণমূল নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন এক মহিলা। শুধু তাই নয়, তাঁকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে জানান ওই মহিলা। এহেন অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। এরপরেই আজ, বৃহস্পতিবার অভিযুক্ত বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

স্থানীয় রিজেন্ট পার্ক থানায় এই তৃণমূল নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন এক মহিলা। শুধু তাই নয়, তাঁকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে জানান ওই মহিলা।

কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ধৃত বিশ্বজিৎ। পরপর তিনবার এই ওয়ার্ড থেকেই কাউন্সিলর হন তিনি। মহিলার অভিযোগ, চলতি মাসের ৯ তারিখ তাঁকে আটকে রেখে অভিযুক্ত ওই কাউন্সিলর শ্লীলতাহানি করেন। দেওয়া হয় হুমকি। তবে এই ঘটনা নতুন নয়, গত ২০২৪ সালেও একইভাবে তাঁকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ওই মহিলার। এরপরেই এই বিষয়ে রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ জানান তিনি। অভিযোগের ভিত্তিতেই পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, ধৃত বিশ্বজিৎ টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত। বলে রাখা প্রয়োজন, বুধবারই ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, গত বছর ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে বড়বাজার থানায় একটি অভিযোগ দায়ের হয়। প্রতারণা ও জোর করে টাকা আদায়ের অভিযোগ ওঠে। সরকারের পালাবদলের পর সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। এরপর বুধবার রাতে ওই কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, ধৃত বিশ্বজিৎ টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত।

এর আগে গত ২৩ মে ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে গ্রেপ্তার করে পুলিশ। তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর একে একে কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের শচীন সিং, ১০৬ নম্বর ওয়ার্ডের অরিজিৎ দাস এবং মহেশকুমার শর্মাকে গ্রেফতার করে পুলিশ। ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.