বিশ্বকাপ জ্বরে বুঁদ ফুটবলপ্রেমীরা। ভোরে অফিস থাকলেও রাত জেগে চলছে ফুটবল দেখার পালা। আমেরিকার কানসাস স্টেডিয়ামে মেসির হ্যাটট্রিক নিয়ে আবেগে ভাসছেন ক্রীড়াপ্রেমীরা। মেসির গোল নিয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। অনেকেই আবার এই প্রসঙ্গে খোঁচা দিয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas)। কৌতুকের সুরে বিধায়ক সজল ঘোষও (Sajal Ghosh) তোপ দেগেছেন তাঁকে।
আরও পড়ুন:
বিধায়ক সজল ঘোষ বলেন, “মেসি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন, ওঁর মাসতুতো ভাইকে। তুই এত কাতুকুতু দিয়েছিলি বলেই আমি তিনটে গোল দিতে পারলাম। হ্যাটট্রিক করতে পারলাম।”
বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সজল ঘোষ বলেন, “মেসি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন, ওঁর মাসতুতো ভাইকে। তুই এত কাতুকুতু দিয়েছিলি বলেই আমি তিনটে গোল দিতে পারলাম। হ্যাটট্রিক করতে পারলাম।” তিনি আরও বলেন, “বাংলার সমস্ত মানুষ, বিশেষ করে যাঁরা রাজনীতি করেন না, যাঁরা রাত জেগে ফুটবল দেখেন, তাঁরা প্রত্যেকে চান অরূপ বিশ্বাস যেন বাড়ি না ফেরেন, তিনি যেন জেলে যান।” শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষও এদিন অরূপ বিশ্বাসকে তোপ দাগেন। তিনি বলেন, “মেসির মতো গুণী লোকেরা ভালো কাজে হ্যাটট্রিক করে। অরূপ বিশ্বাসের মতো পাপীরা অপরাধের হ্যাটট্রিক করে।”
বলে রাখা ভালো, গত ডিসেম্বর থেকে মেসি কাণ্ডে উত্তাল বাংলা। রাজ্যে পালাবদলের পরেই তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেন মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত। অভিযোগ জানান থানায়। যেখানে শতদ্রু দাবি করেন, মেসি সফরের জন্য ৭০ হাজার টিকিট তৈরি করা হয়েছিল। তার মধ্যে গা জোয়ারি করে ২২ হাজার টিকিট অরূপ নিজেই নিয়েছিলেন। আর তা অন্যত্র বিক্রিও করা হয়েছিল। এমনকী মেসির নিরাপত্তা প্রোটোকলও প্রাক্তন মন্ত্রী মানতে চাননি বলে অভিযোগ। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই অরূপ বিশ্বাসকে নোটিস পাঠায় পুলিশ। একবার নয়, তিনবার নোটিস দেওয়া হয় তাঁকে। কিন্তু বারবার হাজিরা এড়িয়ে যান তৃণমূল নেতা। যদিও এই মামলায় ইতিমধ্যে রক্ষাকবচ পেয়েছেন অরূপ বিশ্বাস।
আগামী ১৭ আগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ পুলিশ করতে পারবে না বলে জানিয়েছে হাই কোর্ট। তবে তদন্তে সবরকমভাবে অরূপ বিশ্বাসকে সহযোগিতা করতে হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু তারপরেও তৃতীয় হাজিরা এড়িয়ে যান প্রাক্তন মন্ত্রী। অবশেষে বৃহস্পতিবার সকালে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি বিধাননগর দক্ষিণ থানায় পৌঁছন। সাড়ে তিন ঘণ্টা টানা জেরা করা হয় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। আগামী ২২ জুন ফের তলব করা হয়েছে তাঁকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হাসির আড়ালে লুকিয়ে রেখেছেন মানসিক চাপ, নেশা ছাড়ার যন্ত্রণা? কখন বুঝবেন সাহায্য দরকার
-
তুরস্ক হয়ে দুবাইয়ে ঘাঁটি টুলুর! বিদেশে বসেই ‘রিমোট কন্ট্রোলে’ চলছে ব্যবসা, পুলিশের হাতে বিস্ফোরক তথ্য
-
৫৭,০০০ কোটিতে বিক্রি হচ্ছে লিভারপুল! আমাজন-ফেসবুক প্রতিষ্ঠাতার সঙ্গে ক্রেতা এক ভারতীয়ও
-
হালিশহরের পর শ্যামবাজার, নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন সেরে ফেরার পথে মমতাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান
-
REIT মানে নতুন প্রজন্মের বিনিয়োগ কৌশল, জেনে নিন খুঁটিনাটি