ভারতীর জন্য দরজা খোলা, দিলীপের মন্তব্যে নতুন সমীকরণের ইঙ্গিত

বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যকে আমল দিচ্ছে না তৃণমূল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০১৮, ০৯:০২

options
link
ভারতীর জন্য দরজা খোলা, দিলীপের মন্তব্যে নতুন সমীকরণের ইঙ্গিত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিআইডি তল্লাশি গতি পাওয়ায় রাজ্য প্রশাসনের সঙ্গে এবার সরাসরি সংঘাতে ভারতী ঘোষ। যে দ্বন্দ্ব গড়িয়েছে আদালতে। এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি জানিয়ে দিলেন ভারতীর জন্য বিজেপির দরজা খোলা। অথচ দিলীপ ঘোষই খড়গপুরের শ্রীনু হত্যাকাণ্ডে এই ভারতী ঘোষের বিরুদ্ধে মিথ্যা ফাঁসানোর অভিযোগ এনেছিলেন।

Advertisement

[সিআইডির ‘অতিসক্রিয়তা’, সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ ভারতীর স্বামী]

Advertisement

ভারতীর জন্য দরজা খুলেই দিলীপ ঘোষ ক্ষান্ত হননি। তাঁর সংযোজন কিষেণজি হত্যাকাণ্ডের তথ্য প্রাক্তন আইপিএসের কাছে রয়েছে। তিনি যদি কোনও কারণে ফাঁস করে দেন তাহলে তৃণমূল এবং সরকারের কাছে মারণপাখি হতে পারে। এজন্যই মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে। দিলীপ পাশাপাশি জানান, তিনি যত দূর শুনেছেন ভারতী ঘোষ বাংলায় নেই। প্রাক্তন আইপিএস যাতে কোনও তথ্য ফাঁস করে দিতে না পারেন তার জন্য তাঁকে যে কোনওভাবে বন্দি করা ও ফাঁসানোর চেষ্টা হচ্ছে। গত বিধানসভা ভোটের মুখে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদ থেকে ভারতী ঘোষকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর তিনি পদে ফিরে আসার পর খড়গপুরের কুখ্যাত সমাজবিরোধী শ্রীনু হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় দিলীপ ঘোষের নাম অন্যায়ভাবে জড়ানোর অভিযোগ উঠেছিল ভারতী ঘোষের বিরুদ্ধে। যাঁর বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছিলেন তাঁকেই আবার দলে নেওয়ার ব্যাপারে সওয়াল করছেন? এই প্রশ্নের জবাবে দিলীপ জানান, ভারতী ঘোষের সঙ্গে দেখা হলে তিনি জানতে চাইবেন, কার নির্দেশে তিনি খুনের মিথ্যা অভিযোগ করেছিলেন।

Advertisement

[ভারতী ঘোষকে নোটিস সিআইডির, অবিলম্বে হাজিরার নির্দেশ]

ঘোলাজলে নেমে পড়লেও দিলীপের এই মন্তব্যকে গ্রাহ্য করছেই না শাসক দল। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, এত দিনে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ল। ভারতীর নাম না করে পার্থবাবুর সংযোজন, জঞ্জাল তো জঞ্জালের কাছেই যাবে। এর মধ্যে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, ভারতী ঘোষের পাশে কেউ দাঁড়ালে বামফ্রন্ট দাঁড়াবে। ভারতী ঘোষকে নিয়ে চাপানউতোরের মধ্যে তাঁর স্বামী এম এ ভি রাজু কালীঘাটে সোমবার মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন। এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না। রাজু অবশ্য এই কথা অস্বীকার করলেও সূত্রের খবর ভিজিটার্স বুকে তাঁর নাম রয়েছে। সিসিটিভি ফুটেজে রাজুকে কালীঘাটে যেতে দেখা গিয়েছে।

[ফের এসটিএফ-এর জালে জামাত জঙ্গি, এবার পাকড়াও ‘কালু’]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.