শনিবার বিকেল থেকে নিখোঁজ। একাধিক জায়গায় তল্লাশিতেও লাভ হয়নি। অবশেষে সোমবার দুপুরে নিউটনের যাত্রাগাছি নন্দননগর সংলগ্ন বাগজোলা খাল থেকে উদ্ধার হল পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারের অরিন্দম সেনের দেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চাকরি হারানোর অবসাদেই আত্মঘাতী হয়েছেন ওই যুবক। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে কথা বলা হয়েছে মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, মৃতের নাম অরিন্দম সেন। কেষ্টপুরের বাসিন্দা ছিলেন তিনি। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কয়েকমাস আগে চাকরি চলে যায় অরিন্দমের। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ফ্ল্যাট থেকে বেরিয়েছিলেন অরিন্দম। সঙ্গে ছিল একটি লাল রঙের ব্যাগ এবং একটি চায়ের ফ্লাস্ক। তারপর আর বাড়ি ফেরেননি তিনি। ফোনে যোগাযোগ করতে না পেরে যুবকের বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সঙ্গে যোগাযোগ শুরু করে পরিবার। কিন্তু কেউ অরিন্দমের খোঁজ দিতে পারেননি। এলাকারা বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিবারের সদস্যরা জানতে পারে, কেষ্টপুরের বাগজোলা খালের কাছে অরিন্দমকে শেষ বার দেখা গিয়েছিল। এরপরই অনুমান করা হয়, অরিন্দম খালে ঝাঁপ দিয়েছেন।
গোটা বিষয়টা থানায় জানায় যুবকের পরিবার। এরপরই পুলিশ ও বিপর্যয় মোকাবিলা টিম তল্লাশি শুরু করে খালে। সোমবার দুপুরে নিউটনের যাত্রাগাছি নন্দননগর সংলগ্ন বাগজোলা খালে একটি মৃতদেহ ভাসতে দেখে এলাকার মানুষ নিউটাউন থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এরপরই পরিবারের লোকেরা শনাক্ত করে, দেহটি অরিন্দমের। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে চাকরি চলে যায় অরিন্দমের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানসিক অবসাদেই আত্মহত্যা করেছেন যুবক।
সর্বশেষ খবর
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে
-
‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!
-
ভবিষ্যতের ভুল আগেই এড়ানো সম্ভব, শৈশবেই দেওয়া হোক আর্থিক শিক্ষার পাঠ