অর্ণব আইচ: রাস্তার উপর ব্যবসায়ীকে কুপিয়ে খুন। শুক্রবার সন্ধ্যায় পূর্ব কলকাতার আনন্দপুরে ঘটেছে এই ঘটনা। ব্যবসায়ীর পরিচিত ব্যক্তিই তাঁকে খুন করেছে বলে পুলিশের অভিযোগ। খুনের অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত ওই ব্যবসায়ীর নাম আরিফ খান। তিনি পূর্ব কলকাতার তপসিয়া রোডের বাসিন্দা।
এদিন সন্ধ্যায় পেশায় ব্যবসায়ী আরিফ আনন্দপুর এলাকার পঞ্চান্নগ্রামে কাজে আসেন। রাস্তা দিয়ে হেঁটে চলার সময়ই তাঁর সামনে আসেন তাঁরই পরিচিত আব্বাস নামে এক যুবক। পুরনো বিষয় নিয়ে দুজনের মধ্যে বচসা হয়। তারই জেরে হঠাৎই চপার বের করে রাস্তার উপরই আরিফকে কোপাতে শুরু করে আব্বাস। তিনি রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে থাকেন। এলাকার বাসিন্দারা এসে তাঁকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
[আরও পড়ুন: জেল থেকে ছাড়া পাওয়ার উল্লাসে মেগা ব়্যালি! ভিডিও ভাইরাল হতেই গ্যাংস্টার ফিরলেন শ্রীঘরে]
পুলিশের দাবি, আরিফের শরীরে একাধিক জায়গায় কোপানো ও তা থেকে অতিরিক্ত রক্তপাতের ফলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পরিজনরা রাতেই হাসপাতালে আসেন। পরিজনদের দাবি, আরিফের সঙ্গে কারও শত্রুতা ছিল বলে তাঁরা জানেন না। ব্যবসায়িক ও টাকার লেনদেন সংক্রান্ত বিষয় নিয়েই দুজনের মধ্যে গোলমাল হয়, এমন সম্ভাবনা রয়েছে বলে পুলিশের অভিমত। অভিযুক্তকে গ্রেপ্তারির পর তাকে জেরা করলে এই ব্যাপারে বিস্তারিত তথ্য মিলবে বলে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: পাত্তাই পেল না বাংলাদেশ, জাহানারাদের উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের মেয়েরা]
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য