Abhishek Banerjee Camac Street Office

আপাতত অভিষেকের অফিস খালি করতে হচ্ছে না! দমকলের নোটিসে স্থগিতাদেশ হাই কোর্টের

১৬ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত শুনানি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৭:০৮

options
link
আপাতত অভিষেকের অফিস খালি করতে হচ্ছে না! দমকলের নোটিসে স্থগিতাদেশ হাই কোর্টের
ফাইল ছবি।

ক্যামাক স্ট্রিটে তৃণমূলের পার্টি অফিস খালি করতে দমকল বিভাগের দেওয়া নোটিশের উপর স্থগিতাদেশ দিল হাই কোর্ট। বিচারপতি কৃষ্ণ রাও দমকল কর্তৃপক্ষকে ৪ সেপ্টেম্বর দেওয়া চিঠি কার্যকর করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। শুক্রবার তৃণমূল আবেদন শোনার পর রায়দান স্থগিত রেখেছে আদালত। ১৬ সেপ্টেম্বর এই মামলায় নির্দেশ দেবেন বিচারপতি।

Advertisement

দমকলের তরফে জানানো হয়েছিল, পর্যাপ্ত রক্ষণাবক্ষণের অভাবে জায়গাটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে। ফলে ওই ভবনের ভিতরে ও আশেপাশের মানুষের জীবনে বড়সড় বিপদ ঘটতে পারে। তাই অবলিম্বে ভবনের ওই অংশটি খালি করার নির্দেশ দেয় দমকল।

ক্যামাক স্ট্রিটে তৃণমূলের পার্টি অফিস ছেড়ে দেওয়ার নোটিসে কলকাতার সিটি সিভিল কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও পার্টি অফিস ব্যবহার নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয় দমকলের দেওয়া নোটিসে। আপাতত ওই জায়গায় পার্টি অফিস ব্যবহার করা যাবে না বলেই জানান কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। তৃণমূলের আইনজীবী অর্ক কুমার নাগ জানিয়েছিলেন, গত ২৫ অগস্ট ৯, ক্যামাক স্ট্রিটের সপ্তম এবং অষ্টম তলায় তৃণমূলের পার্টি অফিস ২৪ ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়ার নোটিস দেয় বাড়ির মালিক। সেই নোটিসে স্থগিতাদেশ দেয় কলকাতার সিটি সিভিল কোর্ট। সেই আবহেই দমকলের তরফে জানানো হয়, পর্যাপ্ত রক্ষণাবক্ষণের অভাবে জায়গাটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে। ফলে ওই ভবনের ভিতরে ও আশেপাশের মানুষের জীবনে বড়সড় বিপদ ঘটতে পারে। তাই অবলিম্বে ভবনের ওই অংশটি খালি করার নির্দেশ দেয় দমকল। নতুন করে শংসাপত্র না পাওয়া পর্যন্ত ওই জায়গা ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই নোটিসের ভিত্তিতে হাই কোর্টে মামলা দায়ের করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দমকলের নোটিসের ভিত্তিতে এ দিন মামলার শুনানিতে কোনও হস্তক্ষেপই করল না আদালত। তাহলে কি এবার পাত্তারি গুটিয়ে ক্যামাক স্ট্রিটের অফিস খালি করতে হবে অভিষেককে? ১৬ সেপ্টেম্বর মামলার শুনানিতেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত!

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.