Calcutta High Court CBI Post-poll violence

Post Poll Violence: খুন-ধর্ষণে CBI তদন্ত, কম অশান্তির ঘটনায় SIT গঠনের নির্দেশ হাই কোর্টের

ভোট পরবর্তী হিংসায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২১, ১৪:৫৪

options
link
Post Poll Violence: খুন-ধর্ষণে CBI তদন্ত, কম অশান্তির ঘটনায় SIT গঠনের নির্দেশ হাই কোর্টের

শুভঙ্কর বসু: জাতীয় মানবাধিকার কমিশনের দাবিতে কার্যত সিলমোহর। ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইকে তদন্তভার দিল কলকাতা হাই কোর্টের বৃহত্তর বেঞ্চ। ভোট পরবর্তী হিংসায় খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিল হাই কোর্টের বৃহত্তর বেঞ্চ। বাড়ি ভাঙচুর করা, আগুন লাগানো, মারধর করা, ঘরছাড়া করার মতো অপেক্ষাকৃত কম অশান্তির ঘটনায় সিট গঠন করার নির্দেশ দিয়েছে আদালত। সেই রিপোর্ট আগামী ছ’সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। 

Advertisement

২০২১ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election, 2021) ফলপ্রকাশ হয় গত ২ মে। বিপুল ভোটে জিতে তৃতীয়বার বাংলার মসনদে বসে তৃণমূল (TMC)। বিজেপির (BJP) অভিযোগ, তারপর থেকেই ভোট পরবর্তী হিংসায় প্রায় অশান্ত হয়ে ওঠে বাংলা। গেরুয়া শিবিরের অভিযোগ, তাদের একাধিক কর্মী-সমর্থক হামলার শিকার হন। কারও কারও প্রাণ যায়। বেশ কয়েকজন মহিলা ধর্ষণের শিকার হন বলেও অভিযোগ। সেই অভিযোগের জল গড়ায় কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। একাধিক পিটিশন জমা পড়ে আদালতে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হাই কোর্ট অভিযোগ খতিয়ে দেখে গত ১৮ জুন জাতীয় মানবাধিকার কমিশনকে (NHRC) কমিটি গঠন করার নির্দেশ দেয়। রাজ্যের একাধিক জায়গা ঘুরে রিপোর্ট তৈরি করে জাতীয় মানবাধিকার কমিশন। ওই রিপোর্ট দেখে রাজ্যের বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করে হাই কোর্ট। পালটা রাজ্যের তরফে অভিষেক মনু সিংভি মানবাধিকার কমিশনের কয়েকজন সদস্যকে নিয়ে প্রশ্ন তোলেন। সেই মর্মে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টকে পক্ষপাতদুষ্ট বলে দাবি করা হয়।

Advertisement
Nhrc
ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বাংলায় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল

[আরও পড়ুন: ‘অন্য দলে যাচ্ছি না’, Dilip Ghosh’কে তুলোধোনা করে রাজনীতি ছাড়লেন Rupa Bhattacharjee]

এই মামলাতেই বৃহস্পতিবার রায়দান করল কলকাতা হাই কোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সুব্রত তালুকদারের বৃহত্তর বেঞ্চে এই রায়দান হয়। জাতীয় মানবাধিকার কমিশনের দাবিকে সিলমোহর দিয়ে হাই কোর্টের তরফে জানানো হয়, খুন, গণধর্ষণ, ধর্ষণের মতো ঘটনার তদন্ত করবে সিবিআই।

বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধর, লুটপাটের মতো অপেক্ষাকৃত কম অশান্তির ঘটনার তদন্তে SIT গঠন করার নির্দেশ হাই কোর্টের। সুমন বালা সাহু, সৌমেন মিত্র এবং রণবীর কুমার – এই তিন IPS আধিকারিকের নেতৃত্বে গঠিত হবে সিট (SIT)। সেই রিপোর্ট আগামী ছ’সপ্তাহের মধ্যে হাই কোর্টে জমা দিতে হবে। পাশাপাশি, ভোট পরবর্তী হিংসায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। দুই তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick) ও পার্থ ভৌমিক (Partha Bhowmik) এই মামলায় যুক্ত হতে চেয়েছিলেন। তাঁদের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

[আরও পড়ুন: ‘বাংলায় ফিরতে Mamata Banerjee’র উপর ভরসা করলে তালিবানদের গুলি নিশ্চিত’, খোঁচা Dilip-এর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.