সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল কলকাতা৷ বেসামাল নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় প্রাণ গেল তিন ব্যক্তির৷ মৃতদের নাম নরিমা খাতুন, সুশান্ত মণ্ডল এবং রাজীব রায়৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ১৩ জনকে৷ আহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷ গুরুতর জখম অবস্থায় গাড়ির চালক সরোজ বারিককেও এসএসকেএমে ভর্তি করা হয়েছে৷
সোমবার সকালে রবীন্দ্রসদন সংলগ্ন এলাকার পিটিএস মোড়ে এই দুর্ঘটনা ঘটে৷ প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এদিন সকালে আচমকাই একটি সাদা রঙয়ের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা বাইকে ধাক্কা মারে৷ দুর্ঘটনার সময় গাড়িটিই আইন ভেঙে ভুল রাস্তা দিয়ে আসছিল বলে জানা গিয়েছে৷ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারলে আরোহী রীতিমতো উড়ে যায়৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা৷ সংশ্লিষ্ট অঞ্চলে শিশুও ছিল বলে জানা গিয়েছে৷ ঘটনায় শিশুটিও গুরুতর জখম হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷ শিশু-সহ আরো মোট চারজন পথচারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
লাদাখের তুষারচিতা দেখা যাবে জিপে বসেই, চালু হচ্ছে ভারতের প্রথম সুউচ্চ জঙ্গল সাফারি
-
নেতাজির চিতাভস্ম দেশে ফেরাবে কেন্দ্র? মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে