গোবিন্দ রায়: স্টেট সেনটেন্স রিভিউ বোর্ডের নির্দেশের পরও মুক্তি দেওয়া হচ্ছে না কয়েদিদের! এই অভিযোগ তুলেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক কয়েদি। এই সংক্রান্ত মামলায় বিচারবিভাগীয় দপ্তরের প্রধান সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করলেন উচ্চ আদালতের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।
হুগলির সংশোধনাগারে ২০ বছর ধরে বন্দি এক কয়েদি। সম্প্রতি স্টেট সেনটেন্স রিভিউ বোর্ড তাঁকে মুক্তির নির্দেশ দেয়। তারপরেও বিচারবিভাগীয় দপ্তর সেই নির্দেশ কার্যকর করেনি বলেই অভিযোগ তুলেছে ওই কয়েদি। তা নিয়ে আদালতের দ্বারস্থ হয় হুগলির বন্দি। দায়ের করা হয় আদালত অবমাননার মামলা। এই মামলাতেই বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য অবমাননার মামলা গ্রহণ করেছেন।
আবেদনকারীর আইনজীবী সম্পূর্ণা ঘোষ বলেন, “এরকম বহু কয়েদি রয়েছেন যাঁদের রিভিউ রিপোর্ট ভালো। আদালতের নির্দেশ অনুযায়ী এসএসআরবি বিচারবিভাগীয় দপ্তরকে রেমিশন রিপোর্ট দিতে বলে। এক বছর পেরোলেও তা হয়নি।” সেই জন্য মামলা দায়ের হয়েছে। আগামী ২৭ জুন মামলার পরবর্তী শুনানি।
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলেবন্দি থাকা কয়েদিদের আচরণ বিবেচনা করে তাদের সাজা শেষ হওয়ার আগে জেলমুক্তি দেওয়ার ব্যাপারে সুপারিশ করা হয়। সব দিক বিবেচনা করে তাদের ছাড়া বা না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সুপারিশ করে স্টেট সেনটেন্স রিভিউ বোর্ড। কিন্তু হুগলির এই বন্দির ক্ষেত্রে তাকে ছাড়ার অনুমতি মিললেও মুক্তি দেওয়া হয়নি বলে অভিযোগ।
সর্বশেষ খবর
-
প্লাস্টিকের কৃত্রিম পায়েই পুনর্জন্ম! ছৌ নাচে দুর্গার ভূমিকায় দুর্দান্ত ‘জীবনজয়ী’ অক্ষয়
-
২১ হাজারি ফোনের প্রথম ইএমআই দিতে ব্যর্থ, ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে যুবকের রক্ত বেচল দোকান মালিক!
-
বাড়ি ভাড়া ৭০ হাজার, সামনে বিশাল বস্তি! মুম্বইয়ের কঠিন বাস্তবের মুখোমুখি টেলি অভিনেত্রী
-
বহুত্বকে সংকুচিত করে ‘আমিষ বনাম নিরামিষ’-এর লড়াই আসলে বাংলার নিজস্ব ইতিহাসকেই অস্বীকার করা
-
দিনে ২ কোটি টাকা আয়! ‘ব্র্যান্ড’ বৈভবের আড়ালে ক্ষতি হচ্ছে না তো কিশোর প্রতিভার?