অর্ণব আইচ: জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে বেশ কিছু নতুন তথ্য এসেছে এমনই দাবি আধিকারিকদের। সেই তথ্যগুলি সামনে রেখেই শুক্রবার নিয়োগ দুর্নীতির গ্রুপ ‘সি’ মামলায় সিবিআই পার্থকে জেরা করে। প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই জেরা।
সম্প্রতি আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, গ্রুপ ‘সি’ মামলায় পার্থর বিরুদ্ধে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে। তাই জেলে গিয়ে পার্থকে এই ব্যাপারে জেরা করার প্রয়োজন। সেই কারণেই শুক্রবার দুপুরে সিবিআইয়ের একটি টিম প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থকে জেরা করে।
[আরও পড়ুন: ৩৫০ বছর আগে মহানন্দা নদীতে উদ্ধার চণ্ডীর মূর্তি, মালদহে বিখ্যাত এই প্রাচীন পুজো]
সিবিআইয়ের দাবি, শিক্ষাদপ্তর, এসএসসির কর্তাদের অবসরের বয়স বাড়ানো হয়েছিল। সেই নির্দেশিকা জারি করা হয় পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে। অবসরের বয়স বাড়ানোর ফলেই পার্থর সহযোগী এসএসসির কর্তারা নিজেদের পদে থাকেন। তাঁরা এভাবে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতিতে সহযোগিতা করেন বলে অভিযোগ। যদিও এদিন জেরার সময় পার্থ বিশেষ সহযোগিতা করেননি বলে সিবিআইয়ের দাবি। প্রয়োজনে ফের তাঁকে জেরা করা হতে পারে বলে জানিয়েছে সিবিআই।
[আরও পড়ুন: আজও অটুট ঐতিহ্য, আগমনির সুরে পঞ্চকোট রাজবাড়িতে রাজরাজেশ্বরীর আবাহন]
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?