Rail Projects

জমিজটে আটকাবে না রেলের কাজ, রাজ্যে ৬১ প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্র

ডবল ইঞ্জিন সরকারের সৌজন্যে আটকে থাকা প্রকল্পের কাজ হবে দ্রুত, আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১২:২২

options
link
জমিজটে আটকাবে না রেলের কাজ, রাজ্যে ৬১ প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্র
রাজ্যে বিজেপি সরকার আসার পর ৬১ টি রেল প্রকল্পের অনুমোদন কেন্দ্রের

জমিজটের জন্য আর কোনও রেল প্রকল্প আটকাবে না। ডবল ইঞ্জিন সরকারের সুফল পাবে বাংলার মানুষ। ইতিমধ্যেই রেলমন্ত্রক রাজ্যের জন্য ৬১টি রেলপ্রকল্প অনুমোদন করেছে। যেগুলো জমির জন্য আটকে ছিলও সে জটও কাটতে চলছে। শনিবার পূর্ব রেলের উদ্যোগে কলকাতা কেন্দ্রের রোজগার মেলা উপলক্ষে ড. বি সি রায় অডিটোরিয়ামে উপস্থিত হয়ে একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৬১টি রেল প্রকল্পের অনুমোদন দিয়েছিলেন রেলওয়ে বোর্ড থেকে। কিন্তু জমির জন্য তা আটকে ছিল। সেসব বাধা সরাতে ইতিমধ্যেই আমরা সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়ে দিয়েছি। ৬১টা প্রকল্প এবার হবে। তারমধ্যে হিলি আছে, নন্দীগ্রামও রয়েছে। ৬ একর জমি দরকার, এতদিন বিগত রাজ্য সরকার তা দেয়নি। ডবল ইঞ্জিনের সুফল এবার বাংলা পাবে।”

Advertisement

পাশাপাশি শুভেন্দুর দাবি, ‘‘জোকা থেকে দমদম মেট্রো সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়েছে। চিংড়িঘাটায় ৬৬৬ মিটারের জটিলতা ক্লিয়ার করেছি। পূর্ণ গতিতে কাজ এগিয়ে চলেছে। এখানে এখন সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের অর্গানাইজেশন একসঙ্গে কাজ করবে।” একই কথা এদিন শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের গলাতেও। তিনিও বলেন, ‘‘রাজ্যে ৬১টি প্রকল্প জমির জন্য আটকে ছিল। আর কোনও কিছু আটকাবে না। একটি ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠার পর জমি অধিগ্রহণ ও অন্যান্য প্রশাসনিক বাধা বা জটিলতা ছাড়াই উন্নয়নমূলক প্রকল্পগুলোর কাজ এগিয়ে যাবে।” শুভেন্দুকে পশ্চিমবঙ্গের নতুন রূপকার বলেও সম্বোধন করেন সুকান্ত। রোজগার মেলা নিয়ে সুকান্ত বলেন, “নরেন্দ্র মোদির হাত ধরে ১৯তম রোজগার মেলায় যে কর্মসংস্থান হচ্ছে, তা অভূতপূর্ব। গোটা দেশে প্রায় একান্ন হাজার কর্মসংস্থান হল। কল্যাণী এইমসে অনেক চাকরি হল।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিনের অনুষ্ঠানে পূর্ব রেলের জিএম মিলিন্দ দেউষ্করের কথাতেও উঠে আসে রেল-রাজ্য সমন্বয়ের কথা। তিনিও বলেন, ‘‘চন্দনপুর-শক্তিগড় ফোর্থ লাইন, কল্যাণী রানাঘাট থার্ড লাইন, রানাঘাট-বনগাঁ ডবল লাইনের মতো অনেকগুলো লাইনের কাজ আটকে ছিল। তাছাড়া লেভেল ক্রসিং বন্ধ করে ফ্লাইওভারের কাজও আটকে আছে ৫০-৬০ জায়গায়। সেগুলোর এবার দ্রুত কাজ হবে। রেলের সঙ্গে রাজ্যের সমন্বয়ের জন্য রাজ্য সরকারের তরফে একজন অফিসার নিয়োগ করা হয়েছে।”

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.