অর্ণব আইচ: কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে তলব সিআইডির। সম্পত্তিগত মামলায় এক বিধবাকে হুমকি দেওয়ার অভিযোগে শনিবার বেলা ১১টায় ভবানীভবনে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও বিচারপতির স্বামীকে সিআইডি তলব করে। ঘণ্টাদুয়েক জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে।
সম্প্রতি ষাটোর্ধ্ব এক বিধবা এবং তাঁর মেয়ে অভিযোগ করেন, আইনত পৈতৃক সম্পত্তি পেলেও তাঁর দাদার পরিবার তা থেকে তাঁকে উচ্ছেদ করার চেষ্টা করছে। তাঁর আরও অভিযোগ, মারধরও করা হয় তাঁকে। যার প্রমাণ রয়েছে সিসিটিভি ফুটেজে। তিনি আত্মীয়দের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন। তাঁর আত্মীয়দের হয়ে মামলা লড়ছিলেন বিচারপতির স্বামী। বৃদ্ধার দাবি, স্ত্রীর পদমর্যাদা কাজে লাগিয়ে তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করেন আইনজীবী। বৃদ্ধার আরও অভিযোগ, বিচারপতির দপ্তরে ডেকে পাঠানো হয় তদন্তকারীকে। তাঁকে রীতিমতো ধমক দেওয়া হয় বলেও অভিযোগ বৃদ্ধার। এই অভিযোগের তদন্ত এবং নিজের পরিবারের নিরাপত্তা চেয়ে ওই বৃদ্ধা হাই কোর্টের দ্বারস্থ হন।
[আরও পড়ুন: মদনের আচমকা খিঁচুনি, বিধায়কের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা]
অভিযোগকারিণী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত। পরে অবশ্য এই মামলায় বাড়তি পদক্ষেপ করা যাবে না বলেই জানায় সুপ্রিম কোর্ট। ডিসেম্বরের শুরুতে আদালত জানিয়ে দেয়, অভিযোগের নিষ্পত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা যাবে। এর পরই পদক্ষেপ নেয় সিআইডি। ভবানীভবনে বিচারপতির স্বামীকে তলব করা হয়।
[আরও পড়ুন: সুব্রত বক্সির জামাই পরিচয়ে ‘প্রতারণা’, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে গ্রেপ্তার যুবক]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের আগে পারফেক্ট প্রস্তুতি! বিরাটদের নিয়ে মেগা পরিকল্পনা বিসিসিআইয়ের
-
কারা বাদ যাবেন, কাদের ছাড়? অভিন্ন দেওয়ানি বিধির রূপরেখা তৈরি শুরু, জরুরি বৈঠকে শুভেন্দুর কমিটি
-
‘ভালো সিনেমা যদি খারাপ মানসিকতা নিয়ে…,’ জহর প্রথা বিতর্কে স্বরাকে খোঁচা ‘পদ্মাবত’ চিত্রনাট্যকারের
-
পর্যটক টানতেই ঝাড়গ্রামজুড়ে দেহ ব্যবসার রমরমা! নেপথ্যে মোটা অঙ্কের খেলা? কী বলছে পুলিশ
-
বাঁচলেও একসঙ্গে, মরলেও! পরকীয়ায় পরিবার বাধ সাধতেই এক শাড়িতে গলায় ফাঁস দেওর-বউদির