স্টাফ রিপোর্টার: রাত পোহালেই গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু তাঁর উপস্থিতি অনিশ্চিত বলেই খবর নবান্ন সূত্রে। মুখ্য়মন্ত্রীর অন্যান্য কাজ রয়েছে বলে দাবি করেছে সেই সূত্র।
এদিন শুধু হাওড়া-এসপ্ল্যানেড নয়, মোট ১১.৪৫ কিমি মেট্রোপথ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তারমধ্যে রয়েছে কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যয় (অরেঞ্জ লাইন) ৫.৪ কিমি, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড (গ্রিন লাইন) ৪.৮ কিমি, তারাতলা-মাঝেরহাট (পার্পল লাইন) ১.২৫ কিমি। সকাল ১০টা ১৫ মিনিটে মেট্রো পরিষেবা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বারাসতে জনসভা করতে বেরিয়ে যাবেন।
[আরও পড়ুন: ‘নরেন্দ্র মোদি ভালো মানুষ’, গেরুয়া শিবিরে পা রেখেই দরাজ সার্টিফিকেট অভিজিতের!]
উল্লেখ্য, লোকসভা ভোটের আগে দ্বিতীয়বার বঙ্গসফরে এসেছেন মোদি। জনসভা ছাড়াও মেট্রো উদ্বোধন করবেন তিনি। প্রথমবারের সফরে রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দ্বিতীয়বারের সফরে সেই সাক্ষাৎ হবে কিনা তা জানা যায়নি।
[আরও পড়ুন: বিজেপিতে যোগ দিচ্ছেন রাজন্যা? লোকসভা ভোটের আগে তুঙ্গে জল্পনা]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে