CM Suvendu Adhikari

আগস্ট থেকে মিড ডে মিলের দায়িত্বে ইসকনই, ডিম দেওয়া হবে? আলোচনার মাঝেই ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এহেন সিদ্ধান্ত ঘিরেই আগেই তৈরি হয় বিতর্ক। প্রশ্ন উঠেছে, মিড ডে মিল থেকে ডিম বাদ দিলে কীভাবে পুষ্টি সম্ভব?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ২১:০৭

options
link
আগস্ট থেকে মিড ডে মিলের দায়িত্বে ইসকনই, ডিম দেওয়া হবে? আলোচনার মাঝেই ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ফাইল ছবি।

আগস্ট থেকে কলকাতা এবং সংলগ্ন এলাকার স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহ করার দায়িত্বে ইসকনই। ডিম নিয়ে চলা বিতর্কের মধ্যেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একইসঙ্গে ১ আগস্ট থেকেই মিড ডে মিলে প্রাথমিকস্তরে মাথাপিছু বরাদ্দ ৬ টাকা ৭৮ পয়সার বদলে ১০ টাকা হবে বলেও জানান তিনি।

Advertisement

গত ২২ জুন বঙ্গ বিধানসভায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ”শ্যামাপ্রসাদের দেখানো পথেই বাংলা চলবে। স্বামী বিবেকানন্দের ভাবনায় বাংলা চলবে। রামকৃষ্ণ মিশন, গৌড়ীয় মঠ, ভারত সেবাশ্রম, ইসকনের দেখানো পথে পশ্চিমবঙ্গ চলবে। এই সংস্কৃতির থেকে বিচ্যুতি ঘটবে না। আমরা ইসকনকেই মিড ডে মিল খাবার সরবরাহ করার জন্য উদ্যোগ নিচ্ছে।”

আজ, সোমবার বিকাশ ভবনে একাধিক ইস্যুকে সামনে রেখে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ”১ আগস্ট থেকে কলকাতা-সহ বড় একটা অংশে ইসকন মিড ডে মিল বিতরণের দায়িত্ব নিচ্ছে। এজন্য কিছু ভর্তুকিও দিচ্ছে। হাই-কোয়ালিটির খাবার দেবে।” ডিম নিয়ে চলা বিতর্কে মুখ্যমন্ত্রীর স্পষ্ট জবাব, ”আপনারা আরও কয়েকদিন ডিম আর ইসকন নিয়ে আলোচনা করুন। বাকিটা ১ আগস্ট বলব।” অর্থাৎ কলকাতা এবং সংলগ্ন স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব ইসকনকেই দেওয়া হচ্ছে, তা স্পষ্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বলে রাখা প্রয়োজন, গত ২২ জুন বঙ্গ বিধানসভায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ”শ্যামাপ্রসাদের দেখানো পথেই বাংলা চলবে। স্বামী বিবেকানন্দের ভাবনায় বাংলা চলবে। রামকৃষ্ণ মিশন, গৌড়ীয় মঠ, ভারত সেবাশ্রম, ইসকনের দেখানো পথে পশ্চিমবঙ্গ চলবে। এই সংস্কৃতির থেকে বিচ্যুতি ঘটবে না। আমরা ইসকনকেই মিড ডে মিল খাবার সরবরাহ করার জন্য উদ্যোগ নিচ্ছি।” পাইলট প্রজেক্ট হিসাবে পুরো কলকাতাকেই এই দায়িত্ব দেওয়া হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। 

Advertisement

এহেন সিদ্ধান্ত ঘিরে আগেই বিতর্ক হয়েছে। প্রশ্ন উঠেছে, মিড ডে মিল থেকে ডিম বাদ দিলে কীভাবে পুষ্টি সম্ভব? এমনকী মিড ডে মিল বিতরণের সঙ্গে বহু স্বনির্ভর গোষ্ঠী জড়িত, এহেন সিদ্ধান্ত কার্যকর হলে অনেকের কাজ হারানোর আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাই কোর্টে মামলাও দায়ের হয়। এই বিষয়ে রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এরমধ্যেই এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে বিজেপি সরকার তাদের প্রথম বাজেটে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্য মধ্যাহ্নভোজ খাতে মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে ১০ টাকা করার ঘোষণা করে। আগে এই বরাদ্দ ছিল ৬ টাকা ৭৮ পয়সা, সেখানে তা এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি করা হয়। আর তা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে বলেও এদিন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.