কলকাতাজুড়ে বিশেষ সাফাই অভিযান কর্মসূচি ‘স্বচ্ছতাকে স্বাগত’ শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামী ২১ জুন রাজ্যে বিশ্ব যোগ দিবসের মেগা কর্মসূচি রয়েছে। রেড রোডে মূল কর্মসূচিতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে অংশ নেবেন। তার আগে কলকাতা জুড়ে বিশেষ সাফাই অভিযান শুরু হচ্ছে। তার সূচনায় এদিন কলকাতা পুরসভায় যান শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানেই তাঁর সঙ্গে একসারিতে দেখা গেল ‘বিদ্রোহী’ গোষ্ঠীতে থাকা সন্দীপন সাহা, মালা রায়কে। এমনকী ছিলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম এবং জাভেদ খানও।
আরও পড়ুন:
এদিন মুখ্যমন্ত্রী জানান, ”এই পক্ষ, ওই পক্ষ নয়, এখন উন্নয়নের পক্ষ।” তাঁর কথায়, আমাদের সঙ্গে কারোর বিরোধ নেই। সবাই মিলে উন্নয়নের কাজ হবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ”কলকাতা পুরসভায় শেষবার ২০১৭ সালে এসেছিলাম। সেই সময় মন্ত্রী হিসাবে এসেছিলাম। কিন্তু এখন মুখ্যমন্ত্রী হিসাবে আসতে পেরে আমি ধন্য।” অন্যদিকে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলররাও। ছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের লোক কাজরী বন্দ্যোপাধ্যায়ও। সেই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী জানান, ”এই পক্ষ, ওই পক্ষ নয়, এখন উন্নয়নের পক্ষ।” তাঁর কথায়, আমাদের সঙ্গে কারোর বিরোধ নেই। সবাই মিলে উন্নয়নের কাজ হবে। যারা আসবেন সবাই মিলে কাজ হবে। কিন্তু যারা আসবেন না তাঁরা ছিন্ন হয়ে যাবেন বলেও মন্তব্য শুভেন্দু অধিকারীর।
জানা গিয়েছে, ‘স্বচ্ছতাকে স্বাগত’ শীর্ষক অভিযান শুরু হচ্ছে বাংলায়। পাঁচদিন ধরে চলবে অভিযান। যার মধ্যে আগামী ১৭ জুন গঙ্গা পরিষ্কার অভিযান করা হবে। কলকাতার প্রত্যেকটি ঘাটকে পরিস্কার করা হবে। যেখানে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাত লাগাবেন সাফাই অভিযানে। এছাড়াও বিভিন্ন মন্দির, নাখোদা মসজিস-বাজার এলাকাতেও এই স্বচ্ছতা অভিযান চলবে বলেও জানানো হয়েছে। কলকাতা পুরসভার পুর প্রশাসক স্মিতা পান্ডে জানিয়েছেন, আগামী ২১ তারিখ যোগ দিবস রয়েছেন। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আসার আগে নতুন এক কলকাতা উপহার দেওয়া হবে তাঁকে।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের