প্রাক্তন বিধায়কদের চিকিৎসা খরচ বাবদ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে ৪ হাজার টাকা ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি। আগে চিকিৎসা খরচ বাবদ মাসে ৬ হাজার টাকা করে পেতেন প্রাক্তন বিধায়করা। এবার থেকে মাসে ১০ হাজার টাকা করে পাবেন তাঁরা। আগস্ট মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এদিন পার্শ্ববর্তী রাজ্য অসমের বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অসমকে সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ১০ কোটি দেওয়ার প্রস্তাব রাখেন শুভেন্দু।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী জানান, প্রাক্তন বিধায়কদের অর্থনৈতিক সুরক্ষা দেয়নি বিগত সরকার। নিষ্ঠা, সততার সঙ্গে অনেক বিধায়ক নিজেদের কার্যকাল শেষ করেছেন। মহিষাদলের বিধায়ক দীনবন্ধু বাবু এখনও বাজার করেন। সাইকেলে ঘুরে বেড়ান। সুভাষ নস্কর এখনও রেলওয়ে স্টেশনে বসে মানুষের সঙ্গে কথা বলেন। পাশের বাজারে বাজার করেন। এই অবস্থা দেখে প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন শুভেন্দু। তিনি জানান, এই সিদ্ধান্ত কার্যকর করতে পরের সেশনে আইন আনতে হবে। কার্যকর হবে আগস্ট মাস থেকে। পরে তা এরিয়ার-সহ প্রাক্তন বিধায়করা পাবেন।
এদিন বিধানসভায় দাঁড়িয়ে অসমের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ১০০ জন মানুষের মৃত্যু হয়েছে। তাই এদিন অসমদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ১০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব রাখেন শুভেন্দু। তিনি জানান, এই টাকা অসমের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সুপ্রিম’ ডেডলাইন মেনে ঋতব্রত-সহ ১০ ‘বিদ্রোহী’ বিধায়কের ভবিষ্যৎ কী? মুখ খুললেন স্পিকার
-
‘২৫ টাকার গেরুয়া গামছা পরে বিজেপি হওয়া যাবে না’, ‘নব্য’দের কড়া হুঁশিয়ারি নেতার
-
পুজোর মুখে বাড়ল রাজ্য ও কলকাতা পুলিশ কর্মীদের রেশন ভাতা, কত টাকা মিলবে মাসে?
-
চানাচুরের প্যাকেটে পচা ইঁদুর! হুগলিতে কারখানা ঘেরাও করে বিক্ষোভ, হুলুস্থুল
-
তিন ওভার, হাতে এক উইকেট! অজি বোলিং বিক্রম সামলে নাটকীয় টেস্ট ড্র ভারতের তরুণ তুর্কিদের