প্রত্যন্ত গ্রামের অলিগলিতেও পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল। গঙ্গা বক্ষেও হবে সাফাই অভিযান! এতবছর রাজ্যে কেন্দ্রের ‘জল জীবন মিশন’ থেকে ‘নমামি গঙ্গে’ প্রকল্প গতি পায়নি। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিলের সঙ্গে বৈঠকের পর বড় আশ্বাস বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সমাজমাধ্যমে বৈঠকের ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, কেন্দ্রীয় সরকারের অন্যতম প্রধান কর্মসূচি ‘জল জীবন মিশন’ এখন সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে পুরোদমে বাস্তবায়িত হতে চলেছে। এই মিশনটি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী ভাবনারই প্রতিফলন, যার লক্ষ্য হল রাজ্যের প্রতিটি বাড়িতে, এমনকি প্রত্যন্ত প্রান্তেও পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া।
আরও পড়ুন:
তিনি লেখেন, ‘দীর্ঘদিন ধরে আগের সরকার ইচ্ছাকৃতভাবে এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে বাধা তৈরি করেছিল। সেগুলিকে ইচ্ছাকৃতভাবে গতিহীন করে রেখেছিল। নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে অন্যায্যভাবে প্রকল্পগুলির কৃতিত্ব দাবি করারও চেষ্টাও চালায় আগের সরকার।’

মুখ্যমন্ত্রী জানান, জলশক্তি মিশনের অধীনে নমামি গঙ্গে, জলশক্তি অভিযানের মতো প্রকল্পে শুধুমাত্র রাজ্য সরকারই লাভবান হবে না, জাতীয় ক্ষেত্রেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ‘জল জীবন মিশন’-এর ‘মউ’ স্বাক্ষর করেছে রাজ্য। কেন্দ্রের সঙ্গে ‘মউ’ স্বাক্ষর করায় রাজ্য পাবে ৩৯ হাজার কোটি টাকা। দ্রুতগতিতে প্রকল্পের কাজও শুরু হয়ে গিয়েছে।
সর্বশেষ খবর
-
মক্কেল নাকি ন্যায়বিচার, কোনটা বেছে নেবে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’?
-
মৃতের সংখ্যার সঙ্গে পিওকে নিয়ে বাড়ন্ত অস্বস্তি! ‘বিক্ষোভকারীরা জঙ্গি নয়’, বোধোদয় শাহবাজের দলের
-
আবাসের তথ্য যাচাইয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা! গ্রেপ্তার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী
-
শঙ্কা কাটিয়ে ফিরলেন শুভমান, শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে ভারতের জয়ের পরও ব্যাট করে গেলেন সিরাজ
-
ভারতের জেলে মদ-গাঁজায় বুঁদ অপরাধীরা! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, কীসের নেশা বাড়াচ্ছে উদ্বেগ?