Suvendu Adhikari

খুলছে ২১ জুলাইয়ের ফাইল! আজই বিধানসভায় কমিশনের রিপোর্ট পেশ করবেন শুভেন্দু

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন শহিদ দিবসের তদন্তে কমিশন গড়লেও তার রিপোর্ট প্রকাশ করেননি।

তরুণকান্তি দাস
তরুণকান্তি দাস

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৪:২৮

options
link
খুলছে ২১ জুলাইয়ের ফাইল! আজই বিধানসভায় কমিশনের রিপোর্ট পেশ করবেন শুভেন্দু

২১ জুলাইয়ের প্রাক্কালে খুলছে ফাইল। সোমবার বিকেলে বিধানসভায় বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করবেন বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার সকালে বিধানসভায় এসে এই ঘোষণা করেন তিনি। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর কাছে তিনি আবেদন জানান, ‘‘বিকেলে ১০ মিনিট সময় নেব, ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট পড়ে শোনাব। আগের সরকার কমিশন তৈরি করলেও তার রিপোর্ট কোনওদিন প্রকাশ করেননি। রিপোর্টে কী আছে, সেটা পড়ে শোনাব আজ।”

Advertisement

২০১১ সালে রাজ্যের ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন। একুশে জুলাইয়ের সেই ঘটনার যথাযথ তদন্তের জন্য বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করেন। ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন সেই কমিশনের রিপোর্ট ফাইলবন্দি হয়েই ছিল। উলটে সেসময় গুলিচালনার নির্দেশ দেওয়া মণীশ গুপ্তকে বিধায়ক ও মন্ত্রী করেছিলেন মমতা। তা নিয়ে কংগ্রেস ও বিক্ষুব্ধ তৃণমূলের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে।

১৯৯৩ সালের ২১ জুলাই সচিত্র পরিচয়পত্রের দাবিতে যুব কংগ্রেসের মহাকরণ অভিযান বঙ্গ রাজনীতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায়। তৎকালীন শাসক জ্যোতি বসুর স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্তর নির্দেশে গুলি চলেছিল বিক্ষোভকারীদের লক্ষ্য করে। তাতে ১৩ জন যুব কংগ্রেস কর্মী নিহত হন। এই অভিযানের নেতৃত্বে ছিলেন তখনকার যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই বড়সড় আন্দোলন সংগঠিত করেছিলেন। পরে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেন। ২০১১ সালে রাজ্যের ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন। একুশে জুলাইয়ের সেই ঘটনার যথাযথ তদন্তের জন্য বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করেন। তিনি ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন সেই কমিশনের রিপোর্ট ফাইলবন্দি হয়েই ছিল। উলটে সেসময় গুলিচালনার নির্দেশ দেওয়া মণীশ গুপ্তকে বিধায়ক ও মন্ত্রী করেছিলেন মমতা। তা নিয়ে কংগ্রেস ও বিক্ষুব্ধ তৃণমূলের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে।

Advertisement

আগামিকাল ৩৩ তম শহিদ দিবস। এবার শহরে তিনটি আলাদা রাজনৈতিক দলের তরফে আলাদাভাবে শহিদ তর্পণ হবে। তার ঠিক আগেরদিন বিকেলেই মমতার তৈরি করা তদন্ত কমিশনের ফাইল খুলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সকালে বিধানসভায় এসে তিনি সেই ঘোষণা করেছেন। নিঃসন্দেহে আজকের দিনে তাঁর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাস্টিস চ্যাটার্জি কমিশনের রিপোর্ট ঠিক কী কী রয়েছে, তা জানতে আগ্রহী সকলে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.