Coal Smuggling

Coal Smuggling: ED’র তলবে সাড়া, নির্ধারিত সময়ের দেড়ঘণ্টা পর সিজিও কমপ্লেক্সে অভিষেক পত্নী রুজিরা

কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদে তাঁকে তলব করে ইডি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৩, ১৬:৩৫

options
link
Coal Smuggling: ED’র তলবে সাড়া, নির্ধারিত সময়ের দেড়ঘণ্টা পর সিজিও কমপ্লেক্সে অভিষেক পত্নী রুজিরা

দিশা ইসলাম, সল্টলেক: ইডি’র তলবে সাড়া দিয়ে নির্ধারিত সময়ের দেড়ঘণ্টা পর সিজিও কমপ্লেক্সে অভিষেক ঘরনি। বৃহস্পতিবার বেলা ১২টা ৫ মিনিট নাগাদ নিজের বাড়ি থেকে বেরন। বেলা ১২টা ৩১ মিনিট নাগাদ ইডি দপ্তরে পৌঁছন তিনি। কালো কাচ ঘেরা গাড়ি চড়ে সিজিওতে পৌঁছন রুজিরা। সূত্রের খবর, ইডি দপ্তরে যাওয়ার আগে আইনজীবীর পরামর্শ নেন অভিষেক পত্নী।

Advertisement

Rujira

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে প্রস্তুত ইডি। সূত্রের খবর, ইডি’র ডেপুটি ডিরেক্টর পঙ্কজ কুমারের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দিল্লি থেকে কলকাতায় পৌঁছন একজন ডেপুটি ডিরেক্টর ও দু’জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার মোট তিন আধিকারিক। সূত্রের খবর, কয়লা পাচার মামলায় রুজিরাকে জিজ্ঞাসাবাদে ইতিমধ্যেই প্রশ্নমালা তৈরি করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: রাজনৈতিক সংঘাতের মধ্যেই সৌজন্য, প্রধানমন্ত্রীকে বাংলার আম উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী]

গত সোমবার দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তাঁকে আটকায় অভিবাসন দপ্তর। দপ্তরের আধিকারিকরা তাঁকে আটকায় বলে অভিযোগ। বিদেশ যাওয়া যাবে না বলে জানানো হয় রুজিরাকে। যদিও এর আগে সুপ্রিম কোর্ট তাঁর বিদেশযাত্রায় কোনও বাধা নেই বলে জানিয়েছিল। এরপর ওইদিনই তাঁকে সমন পাঠায় ইডি।

এর আগে কয়লা পাচার (Coal Smuggling)মামলায় গত বছর জুন মাসে অভিষেকপত্নী রুজিরাকে তলব করেছিল ইডি। সন্তান কোলে নিয়ে সে সময় হাজিরাও দিয়েছিলেন। টানা ৬ ঘণ্টা জেরা করা হয়েছিল। এবার ফের সিজিওতে ডাকা হয় রুজিরাকে। সূত্রের খবর, কিছুদিন আগে দিল্লি থেকে শহরে এসেছিলেন ইডি’র ডিরেক্টর সঞ্জয় মিশ্র। কলকাতার অফিসারদের সঙ্গে কয়লা পাচার তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তখনই অভিষেক পত্নীকে ফের ডাকা হবে, এমনটা ঠিক হয়। সেই মতো বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরার কথা বলা হয় অভিষেক ঘরনি রুজিরাকে। সেই অনুযায়ী নির্ধারিত সময়ের দেড়ঘণ্টা পর সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন তিনি।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘সময় এসেছে জাল গোটাচ্ছে’, অভিষেক পত্নী রুজিরার ইডি হাজিরার আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.